ইরানে ইসরাইলের বিমান হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানে হামলার জন্য ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র প্রকাশিত একটি বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন যে, পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীরা নিহত হয়েছেন।আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘আমাদের প্রিয় দেশে অপরাধ চালানোর জন্য ইসরাইল তার দুষ্ট এবং রক্তাক্ত হাত খুলে দিয়েছে।  আবাসিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে তার বিদ্বেষপূর্ণ প্রকৃতি আগের চেয়েও বেশি প্রকাশ করেছে। ’তিনি বলেন, ‘এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত হয়েছে এবং এটি অবশ্যই তারা পাবেন। ’ইসরাইল জানায়, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পালটা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা ইসরাইলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে আছি।’ তিনি আরও বলেন, ‘ইসরাইল একটি অভিযানে ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই অভিযান আরও কয়েক দিন চলবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ যুবক, খাল থেকে লাশ উদ্ধার
গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ যুবক, খাল থেকে লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ সোহেল প্যাদা (২৫) নামে এক যুবকের লাশ খালের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৯ Read more

ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ভারতের রাজস্থান রাজ্যের বার্মার আকাশে রোববার (১১ মে) রাতে আবারও ড্রোনের আনাগোনা দেখে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এ Read more

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) নিজ Read more

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ত্রিশালে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ত্রিশালে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহের ত্রিশালের শিক্ষক-অভিভাবক Read more

জামায়াতের সঙ্গে জোটের কারণ জানালো এনসিপি
জামায়াতের সঙ্গে জোটের কারণ জানালো এনসিপি

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের সঙ্গে জোটভুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রবিবার (২৮ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন