সিরাজগঞ্জের শাহজাদপুরে একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এক‌ই দিনে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় শাহজাদপুর উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রেমিকের দেওয়া গ্যাস ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে পারভীন আক্তার তানজিলা (১৯) নামের এক নববধুর বিরুদ্ধে। এ ছাড়াও এক‌ই দিন সেরাজুল ইসলাম (২৪) নামের একজন প্রতিবন্ধীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী হত্যায় জড়িত থাকার দায়ে নববধু পারভীন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর ভদ্রপাড়া গ্রামে প্রেমিকের ইন্ধনে তার দেওয়া গ্যাস ট্যাবলেট খাইয়ে আব্দুল করিম নামের এক ভ্যান চালককে হত্যার অভিযোগ উঠেছে তার নববধু পারভীন আক্তার তানজিলার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত নববধু তানজিলাকে আটক করে থানায় নিয়ে যায়।নিহত ভ্যানচালক করিম মন্ডলের বাবা নবী হোসেন বলেন, ‘একমাস পূর্বে পাবনা জেলার সাথিয়া উপজেলার চাঁদ তারা গ্রামের মৃত হাসেনের মেয়ে পারভীন আক্তার তানজিলার সাথে আমার ছেলেকে বিয়ে করানো হয়। সোমবার রাতে কৃমির ঔষধ খাওয়ার কথা বলে করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায় তানজিলা। পরে বাইরে এসে ছেলে ছটফট করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টায় করিম মারা যায়।’অপরদিকে, বুধবার (২৯ অক্টাবর) ভোরে উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর কৈজুরী গ্রামের রাস্তার উপরে স্থানীয়রা মানসিক ও শারীরিক প্রতিবন্ধী সেরাজুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। মৃত সেরাজুল ইসলাম ওই গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। সকাল আনুমানিক ৭টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: আসলাম আলী বলেন, ‘খবর পেয়ে দ্রুত উভয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত সেরাজুলের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিন্হ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য শহীদের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। থানায় আলাদা ২টি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে ‘ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ নামক স্থানে চলন্ত সিএনজি থেকে মহাসড়কে পড়ে ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের Read more

লক্ষ্মীপুরে থানায় মামলা করতে গিয়ে ব্যবসায়ী গ্রেফতার
লক্ষ্মীপুরে থানায় মামলা করতে গিয়ে ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুর সদর মডেল থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আবদুর রহিম জুয়েল নামে এক ব্যবসায়ী।রবিবার Read more

বিমান বিধ্বস্ত হওয়া ভবনটিতে ক্লাস চলছিল, শিক্ষার্থী ছিল শতাধিক
বিমান বিধ্বস্ত হওয়া ভবনটিতে ক্লাস চলছিল, শিক্ষার্থী ছিল শতাধিক

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায় Read more

নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার
নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার রসুলপুর এলাকায় সাবেক Read more

আজ থেকে দেশের বাজারে নতুন দরে বিক্রি হবে স্বর্ণ
আজ থেকে  দেশের বাজারে নতুন দরে বিক্রি হবে স্বর্ণ

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন