সাভারের আশুলিয়ায় থুথু নিক্ষেপকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু নিক্ষেপ করে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন।উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাদের শান্ত থাকার অনুরোধ জানায়। পরে প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন।এদিকে সিটি ইউনিভার্সিটির হামলাকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে 'সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স' এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ Read more

ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!
ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!

ফুটবল মাঠে খেলোয়াড় কিংবা কোচকে লাল কার্ড দেখানো সাধারণ ঘটনা হলেও, এবার এক বিরল ও অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ফুটবল Read more

ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে ফ্রান্স এবং ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে স্পেন যাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারের Read more

বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। চতুর্থ থেকে ষোলতম গ্রেড পর্যন্ত ৪১টি পদে কমিশনের অধীনে দেশের Read more

ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা
ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা

আগামী ১০ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে Read more

অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট
অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন