ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত কিছুদিন ধরে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটার ও আম্পায়ার কমিটির চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সমস্যা সমাধানে এর মাঝেই মোহামেডানের ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা নাগাদ তামিম ইকবালের প্রবেশের পর ক্রিকেটারদের আনাগোনা আরো বাড়তে শুরু করে। মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানদের পাশাপাশি দেখা যায় নাঈম শেখ এমন কী শরিফুল ইসলামদেরও।একাডেমি ভবনে আলোচনায় বসেন ক্রিকেটাররা। যা চলে দীর্ঘক্ষণ। এরপর জুমার নামাজের বিরতির পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে থাকবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। মিটিং শেষে জানা যাবে বিস্তারিত।প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ডিপিএলে রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন হৃদয়। তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে আপিলও করা হয়েছিল। এরপর হৃদয়ের শাস্তি এক ম্যাচে কমিয়ে এনেছিল লিগ কর্তৃপক্ষ।তাই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে না খেললেও গত রোববার অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানকে নেতৃত্ব দেন হৃদয়। কিন্তু পরে জানা যায়, মোহামেডানের চাপে পড়ে বিসিবির আম্পায়ার্স কমিটি হৃদয়কে ম্যাচ খেলার সুযোগ করে দেয়। যে প্রক্রিয়াটি ছিল পুরোপুরি নিয়মবহির্ভূত। কারণ, শাস্তি কমানোর সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই বিসিবির আম্পায়ার্স বিভাগের।এরপর বিসিবির চাকরি ছাড়ার হুমকি দেন আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার সৈকত। এমনকি সিসিডিএমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে এনামুল হক মনিও পদত্যাগ করেন। যার ফলে হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর সেই সিদ্ধান্ত এখন বাতিল করেছে লিগের টেকনিক্যাল কমিটি। এরপরই সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম ইকবাল। এখন হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু কোথায় গিয়ে থাকে সেটাই দেখা বিষয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন
পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিহ্নিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া Read more

নাটোরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১
নাটোরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার বিলমাড়িয়া বাজার সংলগ্ন Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলী আকবর (৫৪) নামের একজনকে বেধড়ক মারধর, রাইফেলের বেওয়ানেট দিয়ে নির্যাতনের অভিযোগ Read more

বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দল Read more

টেকা নদীর ভাঙা কাঠের সাঁকোতে জনদুর্ভোগ
টেকা নদীর ভাঙা কাঠের সাঁকোতে জনদুর্ভোগ

যশোরের অভয়নগরে টেকা নদীর ওপর নির্মাণ করা বিকল্প কাঠের সাঁকো ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন সংস্কারের অভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন