হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।বুধবার (২১ মে) দিবাগত রাত ১১টায় উপজেলার মজলিসপুর পাওয়ারপ্ল্যান্ট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের ছামির উদ্দিনের ছেলে ইজাজুল মিয়া (২২) ও একই উপজেলার পিটুয়া গ্রামের মজু মিয়ার ছেলে ইমন মিয়া (২৬)।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মোটরসাইকেল আরোহী ইজাজুল ও ইমন ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। মজলিসপুর পাওয়ারপ্ল্যান্ট এলাকায় পৌঁছে একটি ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ইমন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ইজাজুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, দুর্ঘটনার পর এলাকার ক্ষুব্ধ লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার পর যান চলাচল স্বাভাবিক করে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার Read more

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ Read more

বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার
বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার

বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা রেজাউল Read more

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

রাশিয়ায় পূর্বাঞ্চলে অন্তত ৫০ জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ সিরিজের যাত্রীবাহী বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল Read more

বিসিবির নির্বাচনে বাধা নেই, ১৫টি ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে
বিসিবির নির্বাচনে বাধা নেই, ১৫টি ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বোর্ড সভাপতির পাঠানো চিঠি নিয়ে Read more

সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল আওয়ামী লীগ নেতা
সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল আওয়ামী লীগ নেতা

পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘ সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল রয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম ওরফে ইমরান হাসান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন