এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় তার সফর শুরু করার কয়েক ঘণ্টা আগে পশ্চিম উপকূলে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।বুধবার (২৮ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প তার এশিয়া সফরের শেষ পর্যায়ে বুধবার দক্ষিণ কোরিয়ায় অবতরণ করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে।উত্তর কোরিয়া পারমাণবিক-সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক ঘণ্টা পরে জাপান থেকে দক্ষিণ কোরিয়া পৌঁছান ট্রাম্প। সেখানে সিইওদের একটি শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন এবং ঐতিহাসিক শহর গিয়াংজুতে লির সঙ্গে দেখা করবেন।এদিকে, কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বুধবার বলেছে, মঙ্গলবার ইয়োলো সাগরে চালানো ওই ক্ষেপণাস্ত্রগুলো দুই ঘণ্টারও বেশি সময় উড়ে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চন পরীক্ষাটি তত্ত্বাবধান করেছেন এবং বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।পাক জং চন জানান, “বিভিন্ন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই এবং শত্রুদের কাছে আমাদের সক্ষমতা প্রদর্শনই ছিল এই পরীক্ষার লক্ষ্য।”তিনি আরও বলেন, “পারমাণবিক যুদ্ধ সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।”দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, তাদের সেনাবাহিনী স্থানীয় সময় মঙ্গলবার বিকাল তিনটার দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করে। ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে উৎক্ষেপণ করা হয়।দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যৌথভাবে অস্ত্রগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছে এবং জানিয়েছে, তারা যেকোনও উত্তর কোরীয় উসকানির বিরুদ্ধে প্রভাবশালী প্রতিরোধ ব্যবস্থা বজায় রেখেছে।বিশ্লেষকরা জানান, এই সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ একেবারেই কাকতালীয় নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম কোরীয় উপদ্বীপ সফরের ঠিক আগে এ পরীক্ষা সঞ্চালন করা হয়। ট্রাম্প সফর চলাকালীন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে পিয়ংইয়ং এখনও আনুষ্ঠানিকভাবে ওই প্রস্তাবে সাড়া দেয়নি।  দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মুজিন বলেছেন, ট্রাম্পের সফরের আগমুহূর্তে এই উৎক্ষেপণ উত্তর কোরিয়ার বার্তা স্পষ্ট করেছে- তারা নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা জোরদারে অটল এবং নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করবে না। সূত্র: রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা
জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্বপালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের Read more

মাদ্রাসায় একই ব্যক্তি চাকরি করছেন দুই পদে, এমপিও ভুক্ত হয়েছেন, তুলছেন বেতনও
মাদ্রাসায় একই ব্যক্তি চাকরি করছেন দুই পদে, এমপিও ভুক্ত হয়েছেন, তুলছেন বেতনও

শাহিনা বেগম। ব্যক্তি একজন হলেও মাদ্রাসায় চাকরি করছেন দুটি পদে। অবাক হবার বিষয় হচ্ছে- পদ দুটিতে এমপিওভুক্ত হয়েছেন তিনি। নিয়মিত Read more

নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন
নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন (ডিইআই) বিভাগের প্রধান নীলা রাজেন্দ্রকে বরখাস্ত করেছে। ভারতীয় বংশোদ্ভূত এই Read more

বাউফলে বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ
বাউফলে বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় গত সাত দিন ধরে বিরামহীন বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে অধিকাংশ বিদ্যালয়ের মাঠে পানি জমে গেছে। উপস্থিতি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান
হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান

অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া ক্ষোভ এখন ইরানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। লাগামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার ভয়াবহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন