যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লন্ডন পুলিশ ৪২৫ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) প্রায় ১ হাজার ৫০০ মানুষ লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে এই বিক্ষোভে অংশ নিয়েছিল। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠি ব্যবহার করে এবং একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর একটি ব্যারিকেডের পেছনে মুখ থেকে রক্ত ঝরতে দেখা গেছে। সংস্থাটি আরও জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে চিৎকার করে তর্ক করেছে এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করা হয়েছে, যখন একপর্যায়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী ভিড়ের চাপে পড়ে যান।লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা এবং একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশসহ বিভিন্ন অপরাধের জন্য ৪২৫ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা শারীরিক ও মৌখিক আক্রমণের শিকার হয়েছেন, যার মধ্যে ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ এবং বস্তু ছোড়া অন্তর্ভুক্ত।এটি গত জুলাই মাসে সন্ত্রাসবাদ আইন ২০০০ এর অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদগুলোর মধ্যে সর্বশেষ ঘটনা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গহনা বানানো ছেড়ে কোরআন লিখে গড়লেন বিশ্বরেকর্ড
গহনা বানানো ছেড়ে কোরআন লিখে গড়লেন বিশ্বরেকর্ড

গহনা কারিগর হিসেবে কর্মজীবন শুরু, কিন্তু ছোটবেলা থেকেই ঝোঁক ছিলো ক্যালিগ্রাফিতে। সেই টানে পেশা ছেড়ে পাড়ি জমালেন ভিনদেশে। এরপর পেট Read more

যোগ্যতা ছাড়াই এক যুগ ধরে বেরোবিতে শিক্ষকতা করছেন ইমদাদুল!
যোগ্যতা ছাড়াই এক যুগ ধরে বেরোবিতে শিক্ষকতা করছেন ইমদাদুল!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও জীব ও ভূবিদ্যা অনুষদের ডিন ড. ইমদাদুল হকের আবেদনের যোগ্যতা Read more

স্বাধীনতা বিরোধী দল নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান
স্বাধীনতা বিরোধী দল নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান

স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা আমানউল্লাহ আমান। শনিবার Read more

কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পার হলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়েবসাইটে এখনও Read more

হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান
হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান

পবিত্র আরাফার দিবস আজ। সারাবিশ্বের হাজিরা এ দিবসে আরাফার ময়দানে সমাবেত হন। সেখানে মসজিদে নামিরার মিম্বার থেকে খুতবা দিয়েছেন মসজিদুল Read more

টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা
টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা

টাঙ্গাইলের মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মহাসড়কে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, যানজট  ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন