টাঙ্গাইলের মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মহাসড়কে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, যানজট  ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) বেলা ১১ টায় এলেঙ্গা হাইওয়ে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ শরীফ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এলেঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো. শাফি খান। এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এলেঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, এলেঙ্গা পৌর জামায়াতের সাধারণ সম্পাদক রুহুল আমীন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আল আমীন মিয়া, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আমিনুর ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক শরিফ মোল্লা প্রমূখ।সভায় বক্তারা সড়কে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে হাইওয়ে থানা পুলিশকে জনগণের সহযোগিতা নিয়ে সকল সমস্যা সমাধানের আহ্বান জানান। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে রিয়ালের জয়
মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে রিয়ালের জয়

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো লস Read more

জামায়াতে ইসলামীর আপিল শুনানি ১৪ মে পর্যন্ত মুলতবি
জামায়াতে ইসলামীর আপিল শুনানি ১৪ মে পর্যন্ত মুলতবি

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার (১৪ মে) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।মঙ্গলবার (১৩ মে) সকাল Read more

চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের চকরিয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত Read more

ত্রিশালে ভুয়া ডিবির কবলে ছাত্রদল নেতা, হাতকড়া খুলল ফায়ার সার্ভিস
ত্রিশালে ভুয়া ডিবির কবলে ছাত্রদল নেতা, হাতকড়া খুলল ফায়ার সার্ভিস

ময়মনসিংহের ত্রিশালে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে রেজাউল করিম নোমান নামে এক ছাত্রদল নেতাকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। Read more

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ বৈঠক
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ বৈঠক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন