ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পার হলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়েবসাইটে এখনও শোভা পাচ্ছে শেখ হাসিনার একটি জনসভার ছবি। অথচ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হানিফ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার আমির। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।বুধবার (২৩ জুলাই) দুপুরে চরপার্বতী ইউনিয়ন পরিষদের সরকারি তথ্য বাতায়ন (https://charparbotiup.noakhali.gov.bd/) ওয়েবসাইট পরিদর্শনে দেখা যায়, সর্বশেষ হালনাগাদ করা হয়েছে ২০২২ সালের ২৩ আগস্ট। অর্থাৎ প্রায় তিন বছর ধরে ওয়েবসাইটটি আর আপডেট করা হয়নি।জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর চলতি বছরের এপ্রিল মাসে মন্ত্রিপরিষদ বিভাগ একটি নির্দেশনায় দেশের সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তর-সংস্থাকে ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করেই চরপার্বতী ইউনিয়নের ওয়েবসাইটে এখনো রয়েছে দিল্লিতে নির্বাসিত শেখ হাসিনার একটি বড় আকারের জনসভার ছবি—যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে।স্থানীয়দের বক্তব্য, সরকার পরিবর্তনের পর দেশের প্রায় সব সরকারি ওয়েবসাইট থেকে আগের সরকারের প্রধানের নাম ও ছবি সরিয়ে ফেলা হয়েছে। অথচ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যানের ইউনিয়নের ওয়েবসাইটেই এমন ছবি রয়ে যাওয়া ‘রহস্যজনক’।কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, ‘তিনি তো আওয়ামী লীগের সময় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, হয়তো আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এখনও ছবিটি সরান নি।’এদিকে বিষয়টি জানতে চাইলে চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। আপনার মাধ্যমে জেনেছি। ভুলবশত এটি থেকে গেলেও তা দুঃখজনক। আমি এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো।’এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পরিসংখ্যান অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে অন্তত ১৭টি সরকারি ওয়েবসাইটের হোমপেইজের ব্যানারে এখনও শেখ হাসিনার দৃশ্যমান এবং অসমর্থিত নামযুক্ত ছবি দেখা গেছে। বিষয়টি জানতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের মুঠোফোনে একাধিক সময়ে একাধিক ফোনকল এবং ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম ক্ষোভ জানিয়ে বলেন, ৫ আগষ্টের পর তো এসব পরিবর্তন হয়ে যাওয়ার কথা। এখনও স্বৈরাচারের ছবি ইউনিয়ন পরিষদ বা সরকারি ওয়েবসাইটে দৃশ্যমান থাকা দুঃখজনক।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে Read more

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প
রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প

রাশিয়ার উপকূলে ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) স্থানীয় সময় বৃহস্পতিবার Read more

রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার
রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের (২০২৪-২০২৫) চেয়ে ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টার সময় জীবননগর Read more

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজার এলাকা থেকে ২০০ লিটার চোলাই মদসহ সবিতা বেগম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন