চার দফা দাবিতে আন্দোলন করায় মোট ছয়জনকে বরখাস্তের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা গণছুটি নেয়ায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে জেলাটিতে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এ ঘটনায় সাময়িকভাবে কোথাও কোথাও সমাধান হলেও অনেক এলাকা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন রয়েছে।জানা গেছে, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের সিস্টেম সংস্কার এবং আরইবির শোষণ, নিপীড়ন এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির (৪ দফা) দাবিতে দেশব্যাপী মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।এর ধারাবাহিকতায় গত ৫ দিন অবস্থান কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু যৌক্তিক এই আন্দোলনে নেতৃত্ব দেয়ায় বেশ কয়েকজনকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। চারজনকে সাময়িক ও দুজনকে স্থায়ী বরখাস্ত করায় ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে ৮০৯ জন কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্টকালের ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ফলে বিদ্যুৎ বিভ্রাটে এখন বিপর্যয়ে পড়েছেন গ্রাহকরা।জেলার ১০ উপজেলার মধ্যে বারহাট্টাসহ দুর্গাপুর ও পূর্বধলা এবং মোহনগঞ্জে গ্রাহকরা বেশি বিপাকে পড়েন। তার মধ্যে মৎস্য খামারিরা মারাত্মক লোকশানের মুখে পড়েন। যদিও ঠিকাদার দিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রাখতে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।কিন্তু জেলার এসব উপজেলা ছাড়াও সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর নেত্রকোনা সমিতির আওতায় থাকায় ওই দুই উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেত্রকোনার জেনারেল ম্যানেজার মো. আকরাম হোসেন বলেন, ‘ঝড়-বৃষ্টি না থাকায় তেমন সমস্যা হচ্ছে না।’এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন-  এই অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত সমস্যা সমাধানে চেষ্টা চলছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার

ইংল্যান্ডের চেলসির একাডেমি থেকে ২০১৯-২০ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদ। অনূর্ধ্ব-১৮ দলে Read more

চিলিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প
চিলিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প

চিলির উত্তরের উপকূলে শুক্রবার (০৬ জুন) ভোরে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল Read more

ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক
ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করায় রেজাউল করিম সোহাগ নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে Read more

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীর নজরদিঘি আমবাগ এলাকায় একটি টিনশেড ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আগুন Read more

ভারতের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় নিহত ১৪, আহত ২৩
ভারতের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় নিহত ১৪, আহত ২৩

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। তাদের মধ্যে Read more

পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ
পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পুলিশ বাহিনীতে অস্থিরতা দেখা দেয়। অনেক কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন