রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও জীব ও ভূবিদ্যা অনুষদের ডিন ড. ইমদাদুল হকের আবেদনের যোগ্যতা না থাকলেও দীর্ঘ এক যুগ (১২ বছর) ধরে শিক্ষকতা করে আসছেন বলে অভিযোগ উঠেছে। ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করেন ইমদাদুল হক। পরে ২০১৪ সালে বেরোবিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ২০১২ সালে অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) শিক্ষক হিসেবে ওই বিভাগে নিয়োগ পান। তবে তার আবেদনের সময় জমা দেওয়া কাগজপত্র বিশ্লেষণ করে দেখা যায়, তিনি আবেদনের প্রাথমিক শর্তই পূরণ করেননি। জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩১ অক্টোবর ২০১৩ সালে দেশের দুটি জাতীয় দৈনিকে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে মোট ১৪টি বিভাগের জন্য শিক্ষক নিয়োগের কথা বলা হয়। বিজ্ঞপ্তির ১৪ নম্বর ক্রমিকে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন প্রভাষক নিয়োগ।এই পদে আবেদন করতে হলে যে-সব শর্ত পূরণ করতে হতো, তার মধ্যে অন্যতম ছিল— সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে (৪.০০ ভিত্তিক স্কেলে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে) অথবা ডিভিশন ভিত্তিক পদ্ধতিতে প্রথম শ্রেণি থাকতে হবে। পাশাপাশি এসএসসি বা এইচএসসি’র যেকোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ/এ গ্রেড থাকতে হবে।তবে ইমদাদুল হকের জমা দেওয়া আবেদনপত্র ও সার্টিফিকেট বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি ১৯৯৮ সালে কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাস করেন, যেখানে তিনি ৬৪৩ নম্বর পেয়ে প্রথম বিভাগ অর্জন করেন (ডিভিশন ভিত্তিক সিস্টেমে)। এরপর তিনি ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগে অনার্স এবং ২০০৮ সালে একই বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। সেখানে তাঁর অনার্সে সিজিপিএ ছিল ৩.২৬ এবং মাস্টার্সে ৩.৩৯ (৪.০০ স্কেলে)।বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী ইমদাদুল হক বিজ্ঞপ্তির দ্বিতীয় শর্ত— স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে ৩.৫০ সিজিপিএ থাকতে হবে— তা পূরণ করেননি। তবে ইমদাদুল হক তাঁর আবেদনে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্ষেত্রেই প্রথম বিভাগ উল্লেখ করেন।যদিও ২০০১ সাল থেকেই বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রেডিং সিস্টেম চালু হয়। বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেম চালু ছিল। ফলে তাঁর অনার্স ও মাস্টার্সের ফলাফল আর ডিভিশন ভিত্তিতে গণ্য হওয়ার কথা নয়।কিন্তু ইমদাদুল হক গ্রেড ভিত্তিক ফলাফল থাকা সত্ত্বেও আবেদনপত্রে প্রথম বিভাগ লিখেছেন, যা তথ্যগতভাবে বিভ্রান্তিকর।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এর পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও প্রশাসনিক দুর্বলতা।নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, একজন ব্যক্তি যখন প্রাথমিক শর্তই পূরণ করেন না, তখন তাঁর আবেদন গ্রাহ্য হওয়ার কথা নয়। অথচ সেই ব্যক্তি এখন বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এটি সত্যিই লজ্জার।ইমদাদুল হকের এ নিয়োগ নিয়ে ক্যাম্পাসে ইতোমধ্যে নানা আলোচনা চলছে। শিক্ষার্থীরা বলছেন, যে ব্যক্তি শুরু থেকেই নিয়ম ভেঙে শিক্ষকতা শুরু করেছেন, তিনি কীভাবে ধাপে ধাপে পদোন্নতি পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আসীন হয়েছেন?এ বিষয়ে যোগাযোগ করা হলে ড. ইমদাদুল হক বলেন, ‘হ্যাঁ, আমার একটু মার্কের সমস্যা ছিল। আমি তো বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছি। শর্ত পূরণ না করে কিংবা আবেদনের যোগ্যতা পূরণ না করেই কেমন করে যোগদান করেছি— এ বিষয়ে বলতে চাই, আমার একুয়া ভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী আমার শর্ত পূরণ হয়েছে এবং সেই অনুযায়ী আবেদন করেছি। যদি আমার কাগজে ভুল থাকত, তাহলে তো প্রশাসন চাকরি দিত না।’বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। তবে খোঁজ নিতে হবে। তারপর জানাবো।’উপাচার্য ড. শওকাত আলী বলেন, ‘আমি তো এসব বিষয়ে জানি না। খোঁজ নিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এ রকম অনেক শিক্ষক আছেন যাদের এই রকম সমস্যা রয়েছে। আমরা ইতোমধ্যে এগুলো নিয়ে কাজ করছি। তবে এগুলোর সত্যতা পেলে ব্যবস্থা নেব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত

২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। ২৪ বছরের খরা ঘোঁচাতে ২০২৬ আসরে আঁটঘাট বেঁধেই নামছে তারা। তাই ইউরোপের বড় Read more

সীমান্তে মাইন বিস্ফোরণে গত ১ বছরে ১৬ জনের বেশি বাংলাদেশীর পঙ্গুত্ব
সীমান্তে মাইন বিস্ফোরণে গত ১ বছরে ১৬ জনের বেশি বাংলাদেশীর পঙ্গুত্ব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ হোসেন (৪০) নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। Read more

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর ছবির যে ব্যাখ্যা দিল কারা কর্তৃপক্ষ
হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর ছবির যে ব্যাখ্যা দিল কারা কর্তৃপক্ষ

হাসপাতালে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর আগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর Read more

দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির
দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির

রাজধানীর দক্ষিণ কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে আয়েশা খানম মনি (৪৪) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (৬এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে Read more

ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা, ডিসি-এসপিদের চিঠি
ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা, ডিসি-এসপিদের চিঠি

দেশের জ্বালানি তেল পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটি শেষে ব্যাংক খুললে পে-অর্ডারের Read more

বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তামিম ইকবাল
বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তামিম ইকবাল

গেল বছর জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন