মানিকগঞ্জ প্রতিনিধি: আর মাত্র ১ দিন বাকি, তাই নাড়ির টানে বাড়ি ফিরতে ব্যস্ত ঘরমুখো মানুষ। পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশধার খ্যাত মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট যেন সস্তির এক নাম। ফলে এই রোড হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে লাখো মানুষ। তাই যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া ঘাটে।নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও স্পিডবোট থাকায় তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। ফলে একপ্রকার স্বস্তির মধ্যেই চলছে যাতায়াত।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ প্রায় অর্ধেকে নেমে এলেও ঈদ ও বড় উৎসবের সময় সেই চাপ বেড়ে যায়। তবে ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকায় গত কয়েকটি ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে তেমন কোনো সমস্যা হয়নি। এবারও তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন পারাপারে বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ২২টি ফেরি চলছে। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৮টি এবং আরিচা-কাজিরহাট রুটে ১৩টি লঞ্চ যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে।এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকায় ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে পার হতে পারছেন। তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে আমরা সফলভাবে যাত্রীদের ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করেছি। আশা করছি, এবারের ঈদেও একই ধারা বজায় থাকবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়কে যানবাহন দাঁড় করিয়ে টোল আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।রোববার (১৩ জুলাই) Read more

আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা
আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা

দেশের গণভোট ও সংবিধান সংস্কারের চূড়ান্ত রায় জনগণের কাছে প্রতিফলিত না হওয়ায় এখন আমাদের জন্য একমাত্র পথ বাকি—জনগণকে সঙ্গে নিয়ে Read more

যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় গোলাম মোর্শেদ অনিক (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে।সোমবার (০৪ আগস্ট) Read more

উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুই Read more

যে কারণে রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল
যে কারণে রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে মঙ্গলবার (১২ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন