রাজধানীর মালিবাগে একটি জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা যায়, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করে। বুধবার রাত ৩টার দিকে ফরচুন শপিংমলের শম্পা জুয়েলারিতে এ চুরির ঘটনা ঘটে।সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের ২ জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল সোনা চুরি করে।জুয়েলারি দোকানটির মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়া ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে।তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এ দোকান মালিক।রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, চুরির ঘটনা শুনেছি, পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।এর আগে গত রবিবার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’
‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা Read more

রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯

রাঙামাটিতে মাদকবিরোধী অবিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রিজার্ভ বাজার, আসামবস্তিসহ শহরের Read more

নেপাল-বাংলাদেশ ম্যাচ বাতিল
নেপাল-বাংলাদেশ ম্যাচ বাতিল

আজ সকালে দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলন সারলেন বাংলাদেশ-নেপালের কোচ ও অধিনায়ক। তবে রাত হতেই জানা গেল, আগামীকাল Read more

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন
ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে প্রতিষ্ঠানটি। যার Read more

নোয়াখালীতে দুই ভাইকে অপহরণের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা
নোয়াখালীতে দুই ভাইকে অপহরণের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের পর দুই সহোদর ভাইকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আনোয়ারুল Read more

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক
যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সাব্বির রহমান ওরফে জাকির নামে এক ভুয়া ডাক্তার ধরা পড়েছে। সোমবার (০৭ জুলাই) দুপুর সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন