কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ আদালত সংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।আহতরা হলেন- হৃদয় মিয়া (৩০), দুলাল (৪৮), দীপু (২৫), ফরিদ (৩৮), ওয়েব আলী (৫৫), রহমত আলী (২৮) ও বরকত আলি (৩৫)। হৃদয় মিয়া (৩০), দুলাল (৪৮), দীপু (২৫), ফরিদ (৩৮), ওয়েব আলী (৫৫), রহমত আলী (২৮) ও বরকত আলি (৩৫) আহত হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত (১০ এপ্রিল) অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ওই এলাকার জনৈক সোহেল মিয়া বাদি হয়ে ১৫ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় উল্লেখিত আসামিরা আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নেয়। এসময় সবাই বাড়ি ফেরার পথে আদালত সংলগ্ন ডায়াবেটিস হাসপাতালের সামনে আগে থেকে উৎ পেতে থাকা বাদী পক্ষের অন্তত ১৫/২০ লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হয়।হামলার পর আশপাশের লোকজনের সহায়তায় আদালতের কয়েকজন পুলিশ আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় হৃদয় ও দুলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং বাকিদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।আহত হৃদয়ের চাচা তাহের মিয়া জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্ছু মিয়ার নেতৃত্বে তার লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমার ভাতিজা হৃদয়ের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন যায় এবং আমার চাচাতো ভাই দুলালের বুকে, পিঠে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছে।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমি শুনেছি। ভূক্তভোগিরা অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি শাহিন আলম Read more

মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন
মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। শুক্রবার (৬ Read more

সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

ভারত থেকে চোরাই পথে সরকারি শুল্ক বঞ্চিত করে আনা নৌকা বোঝাই ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।রবিবার Read more

ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান
ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। দেশটির Read more

যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ
যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ

বিবাহ হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। এর মূল Read more

মালয়েশিয়ায় লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে প্রথমবারেই ইতিহাস গড়ল বাংলাদেশ
মালয়েশিয়ায় লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে প্রথমবারেই ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হলো এক নতুন ইতিহাস। মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ স্পেন, পাকিস্তান ও মালয়েশিয়াকে হারিয়ে অপরাজিত ফাইনালিস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন