চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসের ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন দিয়েছে জাপান সরকার। ২০২৬ অর্থবছরের জন্য ৯ দশমিক ০৪ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৫৮ বিলিয়ন মার্কিন ডলার) প্রতিরক্ষা বাজেটের অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) এ খসড়া বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ অর্থবছরের এই বাজেটে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এটি চলতি অর্থবছরের ৮ দশমিক ৭ ট্রিলিয়ন ইয়েনের প্রতিরক্ষা বরাদ্দকে ছাড়িয়ে গেছে।২০২৬ অর্থবছরটি জাপানের ৫ বছর মেয়াদি ৪৩ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ২৭৫ বিলিয়ন মার্কিন ডলার) প্রতিরক্ষা শক্তিবৃদ্ধি পরিকল্পনার চতুর্থ বছর। এই পরিকল্পনার লক্ষ্য হলো দেশটির সামরিক সক্ষমতা আধুনিকীকরণ, বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার মতো আঞ্চলিক হুমকি মোকাবিলা করা।নতুন বাজেটে ‘শিল্ড’ নামের স্তরভিত্তিক উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য ১০০ দশমিক ১ বিলিয়ন ইয়েন বরাদ্দ রাখা হয়েছে। এই ব্যবস্থায় আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচে চলাচলকারী যান একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। এছাড়া আকাশসীমা লঙ্ঘন মোকাবিলায় দীর্ঘ সময় উড্ডয়ন সক্ষম ড্রোন মূল্যায়নের জন্য ১ দশমিক ১ বিলিয়ন ইয়েন বরাদ্দ রাখা হয়েছে। ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়ে জাপান নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে চায়।জাপান সরকার মহাকাশ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের নাম পরিবর্তন করে এয়ার অ্যান্ড স্পেস সেলফ-ডিফেন্স ফোর্স করার পরিকল্পনা করেছে। এ উদ্দেশ্যে উপগ্রহে হস্তক্ষেপ শনাক্ত ও নজরদারি সরঞ্জাম কেনার জন্য আরও ১ দশমিক ১ বিলিয়ন ইয়েন বরাদ্দ রাখা হয়েছে। প্রতিরক্ষা বাজেটে হাইপারসনিক গাইডেড ক্ষেপণাস্ত্র সংগ্রহের জন্য ৩০ দশমিক ১ বিলিয়ন ইয়েন বরাদ্দ রাখা হয়েছে যা জাপানের তথাকথিত ‘কাউন্টার-অ্যাটাক ক্যাপাবিলিটি’ বৃদ্ধিতে ব্যবহৃত হবে।ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীনের সঙ্গে জাপানের উত্তেজনার মধ্যেই এ বাজেট ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রী তাকাইচি বলেছিলেন, চীনের দ্বারা তাইওয়ানে আক্রমণ হলে তা জাপানের জন্য ‘অস্তিত্ব-হুমকি পূর্ণ পরিস্থিতি’ হিসেবে বিবেচিত হবে এবং জাপান যৌথ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।জাপান প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বেইজিং। শি প্রশাসন চীনা নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা জারি করে এবং জাপান থেকে সামুদ্রিক খাদ্য আমদানির নিষেধাজ্ঞা পুনর্বহালসহ একাধিক কঠোর পদক্ষেপ চীনা সরকার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেদরগঞ্জে ইউএনও’র জনমুখী উদ্যোগ: লিখিত অভিযোগেই মিলছে সমাধান
ভেদরগঞ্জে ইউএনও’র জনমুখী উদ্যোগ: লিখিত অভিযোগেই মিলছে সমাধান

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা কার্যালয়ের চত্বরে প্রতিদিন ভোরের আলোয় আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছেন, কেউ পারিবারিক Read more

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক
ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম হবি পাইক (৩৫)।তিনি Read more

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক
আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক

নেপালের নাগারকোটে শুরু হয়েছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫, যেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও Read more

নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী
নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী

নেত্রকোণায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় কৃষি প্রতিবেশবিদ্যা ও গ্রামীণ লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এর Read more

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড
নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন Read more

ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

ইসরাইলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।ইরানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন