আর মাত্র ১ দিন বাকি, তাই নাড়ির টানে বাড়ি ফিরতে ব্যস্ত ঘরমুখো মানুষ। পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশধার খ্যাত মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট যেন সস্তির এক নাম। ফলে এই রোড হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে লাখো মানুষ। তাই যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া ঘাটে।নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও স্পিডবোট থাকায় তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। ফলে একপ্রকার স্বস্তির মধ্যেই চলছে যাতায়াত।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ প্রায় অর্ধেকে নেমে এলেও ঈদ ও বড় উৎসবের সময় সেই চাপ বেড়ে যায়। তবে ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকায় গত কয়েকটি ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে তেমন কোনো সমস্যা হয়নি। এবারও তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন পারাপারে বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ২২টি ফেরি চলছে। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৮টি এবং আরিচা-কাজিরহাট রুটে ১৩টি লঞ্চ যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে।এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকায় ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে পার হতে পারছেন।তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে আমরা সফলভাবে যাত্রীদের ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করেছি। আশা করছি, এবারের ঈদেও একই ধারা বজায় থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির অমিতের চেয়ে সম্পদ বেশি জামায়াতের কাদেরের
বিএনপির অমিতের চেয়ে সম্পদ বেশি জামায়াতের কাদেরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর–৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের Read more

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

চলতি মাস এপ্রিলের ২১ তারিখ থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার Read more

যশোরে সাবেক স্ত্রীসহ ৩ জনকে ছুরিকাঘাত
যশোরে সাবেক স্ত্রীসহ ৩ জনকে ছুরিকাঘাত

যশোরে সাবেক স্ত্রীসহ তিনজনকে ছুরিকাঘাত করেছেন ডালিম হোসেন ওরফে ইমরান নামে এক ব্যক্তি।শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে যশোর শহরের নাজির Read more

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে
ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।রোববার (৪ মে) বিকেলে তিস্তার পানির Read more

তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা

ফুলের রাজ্য যশোরের গদখালির মাঠে মাঠে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। এসব ফুল বাজারজাতও করা Read more

রামুতে ঘুষ না পেয়ে মামলার চিত্র পাল্টে দিলেন এসআই
রামুতে ঘুষ না পেয়ে মামলার চিত্র পাল্টে দিলেন এসআই

কক্সবাজারের রামুতে চাচাতো ভাতিজা ও ভাইকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমের ঘটনায় মামলা দায়েরের সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন