যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নারী টানাবাজ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে হাসপাতালের বর্হিঃবিভাগে এক নারীর গলা থেকে সোনার চেইন নিয়ে পালানোর সময় জনতা তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত নারীর নাম শেফালী বেগম (৩০)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালকে ঘিরে নারী টানাবাজ চক্র সক্রিয়। তারা হাসপাতালের বর্হিঃবিভাগে রোগীর সাথে মিশে গিয়ে ধান্দাবাজিতে লিপ্ত থাকেন। তারা সহজ সরল নারীদের টার্গেট করে সোনার গহনা, মোবাইল, পার্টসের টাকা হাতিয়ে নেয়।যশোর সদর উপজেলার আরবপুর গ্রামের আবু সিদ্দিকের মেয়ে নাসিমা খাতুন জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। এসময় টানাবাজ চক্রের সদস্য শেফালী তার গলা থেকে সোনার চেইন ছিড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তার চিৎকারে অন্য রোগী ও স্বজনেরা শেফালীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, গত কয়েক মাসে হাসপাতালে একাধিক নারী টানাবাজ চক্রের কবলে পড়ে মোবাইল, টাকা ও সোনার গহনা খুইয়েছেন। আটককৃত টানাবাজ চক্রের সদস্য শেফালীকে জিজ্ঞাসাবাদ করার জন্য কোতোয়ালি থানায় পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া
হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া

হলিউডে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রশ্ন উঠেছে হলিউডের মূলধারার তারকারা কি তাকে পুরোপুরি আপন Read more

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩১৯২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩১৯২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিন হাজার ১৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) Read more

৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু
৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম জুলাইয়ের ৩০ তারিখ থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো Read more

হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪
হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় Read more

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮

পশ্চিম ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। হুথি পরিচালিত সংবাদমাধ্যম আল মাসিরাহর সূত্র দিয়ে Read more

দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন: সাদিক কায়েম
দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন: সাদিক কায়েম

৪৮ ঘণ্টার মধ্যে তিনদফা দাবি আদায় না হলে ৩ উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে বলে জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন