রাঙামাটির কাউখালী উপজেলার বেতবু‌নিয়া এলাকায় একটি  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৫ জন আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে রাঙামা‌টিগামী রবি এক্সপ্রেসের সেন্টমার্টিন হুন্দাই এসি বাসটি কাউখালী উপ‌জেলার বেতবু‌নিয়ার মনারটেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চালকসহ ৫ জন যাত্রী আহত হন।ঘটনার পর পার্শ্ববর্তী রাবার বাগান চেক‌পোস্টের পু‌লিশ ও স্থানীয়রা বাস যাত্রী‌দের উদ্ধার ক‌রে রাউজান উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে প্রেরণ করে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, খাদে পড়ে যাওয়া বাস‌টি উদ্ধারের জন্য ক্রেন আনা হচ্ছে। বর্তমানে রাঙামাটি চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।রাঙামা‌টির অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন বলেন, আজ সকালে চট্টগ্রাম যাওয়ার পথে আমি দুর্ঘটনাকবলিত বাসটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করি। আহতরা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়নি। রাঙামাটির পাহাড়ি সড়কে চালকদের আরো সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী
এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী

ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চার বাংলাদেশি নারী। বুধবার (২৫ মার্চ) Read more

১৫ বছরেও শেষ হয়নি চেয়ারম্যান বাবু হত্যা মামলার বিচার, ক্ষোভ এলাকাবাসীর
১৫ বছরেও শেষ হয়নি চেয়ারম্যান বাবু হত্যা মামলার বিচার, ক্ষোভ এলাকাবাসীর

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যার ১৫ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের Read more

টাঙ্গাইলে জ্বালানি সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস
টাঙ্গাইলে জ্বালানি সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস

টাঙ্গাইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মোটরসাইকেলের শোরুমগুলোতে। তেলের দুষ্প্রাপ্যতার কারণে গ্রাহকরা নতুন বাইক কেনার আগ্রহ হারানোয় শোরুমগুলোতে Read more

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে Read more

ভৈরবে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন