ভোলায় একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি, একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-৮।মঙ্গলবার (১৫ জুলাই) ভোর রাতে উপজেলার বাপ্তা ইউনিয়নের হাজিরহাট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।বিকেলে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. শাহরিয়ার রিপাত অভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ভোলা শহরের বাপ্তা ইউনিয়নের হাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি, একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি।পরে উদ্ধারকৃত বন্দুকসহ অন্যান্য সরঞ্জাম ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ নিহত ২
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ নিহত ২

বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকার সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াতের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন Read more

শিল্পী দিবস আজ
শিল্পী দিবস আজ

২৫ অক্টোবর, আজ চিত্রশিল্পীদের জন্যও বিশেষ দিন। কারণ আজ বিশ্ব শিল্পী দিবস ('World Artist Day')। দিনটি ছিল বিশ্বখ্যাত স্প্যানিশ শিল্পী Read more

নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করলেন তাসকিন
নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করলেন তাসকিন

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এনিয়ে মিরপুর মডেল থানায় ভুক্তভোগী সিফাতুর রহমান সৈকত একটি Read more

সরবরাহ কম, হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম
সরবরাহ কম, হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম লাফিয়ে বেড়েছে। সরবরাহ সংকটের কারণে কালো ও সবুজ দুই জাতের মরিচের দাম Read more

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ বৈঠক
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ বৈঠক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার Read more

মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা
মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা

মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ রোববার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন