চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের পৌরকর নির্ধারণের নথিতে ভয়াবহ জালিয়াতির অভিযোগে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, দুটি প্রতিষ্ঠানের কর নির্ধারণের নথিতে মাত্র দুটি সংখ্যা ‘২’ ঘষামাজা করে মুছে ফেলার মাধ্যমে প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি টিম নগরীর টাইগারপাসে অবস্থিত চসিকের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। এ সময় কর্মকর্তারা সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করেন এবং দায়ী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।দুদক সূত্রে জানা গেছে, ২০১৭–২০১৮ অর্থবছরের পৌরকর নির্ধারণে ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনকনট্রেন্ড ডিপো নামে দুটি প্রতিষ্ঠানের হোল্ডিংয়ের বিপরীতে যথাক্রমে ২৬ কোটি ৩৮ লাখ ও ২৫ কোটি ৬৭ লাখ টাকা কর নির্ধারণ করা হয়েছিল।তবে আপিল রিভিউ বোর্ডে উপস্থাপনের সময় রহস্যজনকভাবে এই অঙ্ক পরিবর্তন করে যথাক্রমে ৬ কোটি ৩৮ লাখ ও ৫ কোটি ৬৭ লাখ টাকা দেখানো হয়। এতে দুটি নথির মূল অঙ্কের ‘২’ সংখ্যা ঘষে মুছে দেওয়া হয়, ফলে কম দেখানো হয় প্রায় ২০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকা।অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি নথিতে ঘষামাজার চিহ্ন রয়েছে। এটি কোনো সাধারণ ভুল নয়; বরং পরিকল্পিতভাবে করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিকদেরও সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। যেহেতু তারা প্রত্যক্ষভাবে এ অনিয়মের সুফলভোগী, তাই তাদের ব্যাংক হিসাবও তদন্ত করা হবে। পাশাপাশি নথির সিগনেচার ও লেখার মিল পরীক্ষা করতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।’এই প্রসঙ্গে জানতে চাইলে চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সময়ের কন্ঠস্বরের প্রতিবেদককে বলেন, ‘২০১৭–১৮ অর্থবছরের শেষ অ্যাসেসমেন্টকে কেন্দ্র করে এই অনিয়মটি ঘটেছে। ২৬ কোটি এবং ২৫ কোটিকে ঘষে মুছে যথাক্রমে ৬ কোটি ও ৫ কোটি দেখানো হয়েছে। এতে পৌরকর রাজস্বে প্রায় ৪০ কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে।’তিনি আরও জানান, ‘এই ঘটনায় একজন ট্যাক্স অফিসার (টিও) ও দুইজন ডেপুটি ট্যাক্স অফিসার (ডিটিও) সরাসরি দায়ী। সংশ্লিষ্ট দুই কর্মকর্তা বর্তমানে সাময়িক বরখাস্ত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। হিসাব সহকারীদের অফিস সংযুক্ত (ওএসডি) করা হয়েছে এবং ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যিনি অবসর নিয়েছেন, তার সব অবসরোত্তর সুবিধা স্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছে।’দুদকের প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত মিলেছে, এ ঘটনা কোনো একক ব্যক্তির নয়–বরং একটি সংগঠিত চক্রের মাধ্যমে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। রাজস্ব নির্ধারণ থেকে আপিল বোর্ড পর্যন্ত একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তর এ জালিয়াতির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে দুদক মনে করছে।চসিকের রাজস্ব বিভাগের একটি গোপন সূত্র সময়ের কন্ঠস্বর’কে জানায়, আরও কয়েকটি প্রতিষ্ঠানের নথিতেও অনুরূপ ঘষামাজার চিহ্ন পাওয়া গেছে। দুদক ইতোমধ্যে সংশ্লিষ্ট ফাইল রেজিস্টার ও ডিজিটাল ডেটাবেইস যাচাইয়ের প্রস্তুতি নিয়েছে।এ ঘটনায় চট্টগ্রামের নাগরিক সমাজে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখেছেন, ‘সাধারণ নাগরিক সামান্য হোল্ডিং কর দিতে না পারলে নোটিশ পায়, অথচ কোটি কোটি টাকা ঘষে মুছে গায়েব হয়ে যায়–এ যেন দুর্নীতির নগরী।’দুদক কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত সম্পন্ন হলে দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং সরকারি অর্থ পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনায় চসিক প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। পৌরকর নির্ধারণ ও আপিল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল করব্যবস্থা চালুর বিষয়ে নতুন করে ভাবছে করপোরেশন কর্তৃপক্ষ।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে শেষ পর্যন্ত চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। যাঁকে ঘিরে একসময় ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমে Read more

আনোয়ারায় মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
আনোয়ারায় মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ

চট্টগ্রামের আনোয়ারায় মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ করায় প্রশংসা কুড়াচ্ছেন ৮ নম্বর চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান Read more

সরিষাবাড়িতে কিশোরীর রহস্যজনক মৃত্যু
সরিষাবাড়িতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

জামালপুরের সরিষাবাড়িতে প্রেম ঘটিত বিষয়ে রাশেদা আক্তার (১৮) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা Read more

ডেঙ্গু আতঙ্কে কাঁপছে বরিশাল, আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে বরগুনা
ডেঙ্গু আতঙ্কে কাঁপছে বরিশাল, আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে বরগুনা

বরিশাল ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪১২ জন, যার Read more

ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন