সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের জম্মু-কাশ্মীরের ক্রিকেটার ফারিদ হুসেনের। আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে গতকাল শনিবার তার মৃত্যু হয়। কাশ্মীরের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন হুসেন।পুঞ্জের এই ক্রিকেটার গত ২০ অগস্ট স্কুটার নিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটি গাড়ি রাখা ছিল। হুসেন স্কুটার নিয়ে গাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময়, গাড়ির ভেতরে থাকা ব্যক্তি হঠাৎ দরজা খুলে দেন। ফলে গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগে হুসেনের স্কুটারের।ওই ধাক্কায় ছিটকে পড়ে যান হুসেন। স্থানীয় লোকজন তখন সঙ্গে সঙ্গে আহত হুসেনকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। হাসপাতালে মৃত্যু হয়েছে তার।হুসেনের মাথায় গুরুতর চোট লেগেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনাটি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ‘চাক্কু মিলন’ গ্রেপ্তার
মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ‘চাক্কু মিলন’ গ্রেপ্তার

গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত অন্তত দুইটি হত্যা ও একটি ভাঙচুর মামলার Read more

যশোরে দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা
যশোরে দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা

যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল ঘুরে দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা। তারা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক Read more

ভিসা আবেদনকারীদের সতর্ক করলো জার্মান দূতাবাস
ভিসা আবেদনকারীদের সতর্ক করলো জার্মান দূতাবাস

সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসাপ্রার্থীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে ভিসা আবেদনকারীদের সতর্ক Read more

আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মো. আল-আমিন মোল্যা (২৬) নামে এক মাদকসেবিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে Read more

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা
ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেচে গেছেন মোটরসাইকেল দুজন।সোমবার(১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন