যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান (৫৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর)  বিকেলে কারাগারের কার্পেট তৈরির পুরাতন গোডাউনের সিলিংয়ের লোহার বিম’র সাথে রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। মিজানুর রহমান শার্শা উপজেলার আমতলা গাতিপাড়ার আক্কাস আলীর ছেলে। তার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ আহমেদ জানান, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান কপোতাক্ষ ৩ নম্বর কক্ষের বন্দি ছিলেন। তার কয়েদি নম্বর-৮৭০৯। মিজানুর রহমান শুক্রবার বিকেলে কারাগারের কার্পেট তৈরির পুরাতন গোডাউনের দরকার এক অংশ ভেঙে ভিতরে যায়। এরপর সিলিংয়ের লোহার বিম’র সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। ঘটনাটি বুঝতে পেরে কারারক্ষীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে মিজানুর রহমান আত্মহত্যা করেছেন এটা তাদের অজানা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মিজানুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বহনকারী কারারক্ষীদের তথ্যমতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, ফারুক আহমেদ জানান, কারাগারে কয়েদি আত্মহত্যার ঘটনাটি জানা নেই।  এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. জাবের (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) Read more

দেশে ওজনস্বল্পতায় ভুগছে ২১ শতাংশের বেশি শিশু
দেশে ওজনস্বল্পতায় ভুগছে ২১ শতাংশের বেশি শিশু

বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় ৩০ দশমিক ৭ শতাংশ শিশু খর্বাকৃতি, ৮ দশমিক ৪ শতাংশ শিশু অপুষ্টিজনিত Read more

ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনকে মৃত্যুদন্ড
ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনকে মৃত্যুদন্ড

ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন সশ্রম Read more

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে জেলা Read more

বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: রুমিন ফারহানা
বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘দল থেকে বহিষ্কারের পর নির্বাচনী এলাকায় আমার জনসমর্থন বহুগুণে বেড়েছে।’ শনিবার (৩ ডিসেম্বর) Read more

আবারও পল্টি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া!
আবারও পল্টি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া!

আওয়ামী লীগ আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র রেজা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন