টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছরের এক  শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩) মে বেলা সাড়ে ১২টার দিকে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।পারিবারিকসূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১২ টার দিকে সাফওয়ান বাবা-মায়ের সাথে তার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। অটোগাড়ি থেকে নেমে তার বাবা ভাড়া দেওয়ার সময় সাফওয়ান রাস্তা পারের জন্য দৌড় দিলে ট্রাকচাপায় পিষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভ ভূঞা জানান, ঘাটক ট্রাকটি আটক করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক Read more

সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই: সেনা সদর
সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই: সেনা সদর

সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় Read more

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুঁড়া ছিটালেন স্ত্রী
ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুঁড়া ছিটালেন স্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লির মাদানগীর এলাকার বাসিন্দা দীনেশ। গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি। ঘুমন্ত স্বামীর শরীরে হঠাৎ করেই ফুটন্ত তেল ও Read more

ছয় দফা দাবীতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক সাড়ে ৫ ঘন্টা অবরোধ শিক্ষার্থীদের
ছয় দফা দাবীতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক সাড়ে ৫ ঘন্টা অবরোধ শিক্ষার্থীদের

ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার থেকে বিকেল Read more

মিরসরাইয়ে আট ফুট লম্বা কিং কোবরা উদ্ধার
মিরসরাইয়ে আট ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কিং কোবরা (রাজ গোখরা) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার টিম। সাপটির Read more

রাতেই প্রতিবন্ধীর বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেলেন ভূঞাপুরের ইউএনও
রাতেই প্রতিবন্ধীর বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেলেন ভূঞাপুরের ইউএনও

ঘড়ির কাঁটায় রাত দেড়টা। কুয়াশা ভেসে বেড়াচ্ছে, চারদিকে নীরবতা, ঘুটঘুটে অন্ধকারে হালকা শীতে শরীর কাঁপছে। এমন নিস্তব্ধতায় জেগে ওঠে দরজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন