যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।সোমবার সকালে গ্যাব্রিয়েল হাউসে ৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের প্রধান জেফ্রি বেকন বলেন, ৩০ জনেরও বেশি লোককে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এটি একটি অবর্ণনীয় ট্র্যাজেডি।ঘটনার সময় ভবনের সামনের অংশে আগুন ও ঘন ধোঁয়া দেখা যায় এবং অনেকেই তখনো ভেতরে আটকা ছিলেন বলে জানান বেকন। আগুনে আহত পাঁচ দমকলকর্মী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। স্থানীয় সময় রোববার রাত ১০টার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। কীভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফল রিভারের মেয়র পল কুগান বলেছেন, এই লোকদের অনেকেরই ভবন থেকে বেরিয়ে আসার সময় সাহায্যের প্রয়োজন ছিল এবং ভবনের মালিক সহযোগিতা করছেন। আমরা এই লোকদের সাহায্য করার জন্য আমাদের যা যা করা দরকার তা করব।ফল রিভার পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, কর্মকর্তারা দরজা ভেঙে প্রবেশ করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছেন। প্রায় এক ডজন বাসিন্দাকে উদ্ধার করেছেন তারা। তাদের সাহসিকতা এবং দ্রুত পদক্ষেপ নিঃসন্দেহে অনেক জীবন বাঁচিয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ডিএনসিসির
১৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত তিন ক্যাটাগরির ১৫৮ পদে জনবল নিয়োগের জন্য ফের বুধবার (১৬ এপ্রিল) বিজ্ঞপ্তি প্রকাশ Read more

খুলনা টাইগার্সের মালিক গ্রেপ্তার
খুলনা টাইগার্সের মালিক গ্রেপ্তার

বিপিএলের দল খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদ গ্রেপ্তার হয়েছেন। নারী নির্যান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ জুন) বিকেলে Read more

শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান
শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান

ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেছেন। গত শনিবার রাতে তারা জোর দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনায় Read more

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি—সুপার Read more

১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক
১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক

ইসরাইলি কারাগার থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি বন্দি আহমেদ মানাসরা। দীর্ঘ ১০ বছর কারাবাসের পর মুক্তি পেলেন তিনি। Read more

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন
গৃহকর্মীকে ধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে ধর্ষণের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার তাকে দোষী সাব্যস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন