ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। অপর গোলটি করেন সোহেল রানা। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরার দিনটিকে জয় দিয়ে স্বরণীয় করে রাখলো লাল-সবুজের প্রতিনিধিরা। সেইসাথে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভালো করার রসদ-ও পেলো হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। চার বছরেরও বেশি সময় পর এই ভেন্যুতে গড়ায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এই জয়ে গত সেপ্টেম্বরে সবশেষ ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারের মধুর প্রতিশোধও নিলো জামাল-সাদরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটেই উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারি। জামালের নেয়া কর্নার কিক থেকে বাড়ানো বল লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। দেশের হয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই গোল পেলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।বিরতির পর একাদশে তিনটি পরিবর্তন আনেন ক্যাবরেরা। হামজা, কাজেম ও জামালকে তুলে মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়কে নামান বাংলাদেশ কোচ।দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস ইয়েসি হেডে পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় সোহেলের পায়ে। বাম পায়ের দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে দলে আরেকটি পরীক্ষণ চালান স্বাগতিক কোচ। ফাহামেদুল ও রাকিবকে তুলে ফয়সাল আহমেদ ফাহিম ও আল আমিনকে নামান তিনি। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষা ফুরালো আল আমিনের।ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পেয়েছিল হামজারা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিলেও গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়াতে ব্যর্থ হন বাংলাদেশের ফরোয়ার্ডরা।শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১০ জুন) একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান
অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন Read more

নতুন বাংলাদেশ গড়তে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ গড়তে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, 'জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় Read more

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, যা বলল মাউশি
শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, যা বলল মাউশি

পহেলা বৈশাখকে সামনে রেখে স্বস্তির খবর পেলেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।উৎসবের আনন্দ ভাগ করে নিতে এপ্রিল ২০২৬-এর বৈশাখী Read more

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল)  সন্ধ্যায় এসব অস্ত্র Read more

গরমে পুড়ছে মোংলা, অতিষ্ঠ জনজীবন
গরমে পুড়ছে মোংলা, অতিষ্ঠ জনজীবন

বৈশাখের খরতাপে পুড়ছে মোংলার প্রাণ-প্রকৃতি। দিন যত গড়াচ্ছে সূর্যের দাপট যেন ততই বেড়েই চলেছে। অব্যাহত তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। Read more

চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন