সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৪ মে) রাতে হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর উত্তেজিত জনতার হাতে রাস্তায় মারধরের শিকার হয়েছেন। ভিডিওটিতে এক ব্যক্তিকে মারধর করতে দেখা যায় এবং অনেকেই সেটিকে মিশা সওদাগর হিসেবে শনাক্ত করার দাবি করেন।এর কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মিশা সওদাগরের একটি ছবি। ছবিটি দেখে অনেক ভক্ত মনে করেন, ভিডিওতে মারধরের কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি ঘিরে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি ভুয়া। এতে যে ব্যক্তিকে মারধর করতে দেখা যায়, তিনি মিশা সওদাগর নন। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র ও সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে, হাসপাতালের ছবিটি সত্য হলেও তার সঙ্গে মারধরের কোনো সম্পর্ক নেই। জানা গেছে, হাঁটুর পুরনো চোটের কারণে যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছেন মিশা সওদাগর। বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।প্রসঙ্গত, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমার শুটিং করতে গিয়ে পা ফসকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসার পর তিনি সুস্থ হলেও সাম্প্রতিক সময়ে আবারও সেই জায়গায় আঘাত পান। ফলে চিকিৎসকের পরামর্শে হাঁটুর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যান তিনি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, নারীর মৃত্যু
রাজধানীতে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, নারীর মৃত্যু

রাজধানীর তুরাগ এলাকায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী ভেনেটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক Read more

ধনু নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
ধনু নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর শ্রীকৃষ্ণ দাস (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার Read more

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিলেন নেতানিয়াহু
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিলেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্পের হাতে Read more

৩ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা
৩ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা

দেশের তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপটি আজ সকাল ৬টায় দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্র Read more

পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল Read more

হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন