দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মণিহার বন্ধ হয়ে যাচ্ছে। হলটি ভেঙে সেখানে মার্কেট ও আবাসিক হোটেল নির্মাণ করা হবে। ছবির অভাব ও ব্যবসায় মন্দাভাবের কারণে হল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। অথচ এক সময় মণিহার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একক পর্দা সিনেমা হল ছিল। জানা গেছে, বিগত ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় মণিহার সিনেমা হল। এই হলটি তার আধুনিক স্থাপত্যশৈলীর জন্য পরিচিত ছিল। এখন এটি ‘মণিহার সিনেপ্লেক্স’ নামে আধুনিক মাল্টিপ্লেক্স থিয়েটারে রূপান্তরিত হয়। যেখানে যুক্ত করা হয় নতুন ৬৬ আসনের ছোট থিয়েটার। ৪২ বছর আগে তৈরি হওয়া এই ঐতিহ্যবাহী সিনেমা হলটি এবার ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। হলটি ভেঙে সেখানে মার্কেটের বর্ধিতাংশ হিসেবে আবাসিক হোটেল তৈরি করা হতে পারে বলে জানিয়েছেন সিনেমা হলটির মালিক জিয়াউল ইসলাম মিঠু।গেল ঈদের পর বেশ মন্দা সময় পার করছেন বলে জানা গেছে। সিনেমা না থাকায় এখন হলটিতে কলকাতার সিনেমা চালাচ্ছেন তারা। তাতেও দর্শক মিলছে না। এ ছাড়া সিঙ্গেল হলটি ছাড়াও একটি মাল্টিপ্লেক্স হল ‘মণিহার সিনেপ্লেক্স’ থাকায় সেটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।হলটির মালিক জিয়াউল ইসলাম মিঠু বলেন, এখন তো ছবি নেই, ছবি না থাকলে হল কিভাবে চালাব। এখন কলকাতার ‘অভিমান’ সিনেমাটি চালাচ্ছি, যেটা এর আগে চারবার চালিয়েছি আর সিনেপ্লেক্সে চালাচ্ছি সালমান শাহের ‘বিক্ষোভ’ সিনেমাটি। এভাবে তো চালানো যায় না। তাই আমরা পরিকল্পনা করছি হলটি বন্ধ করে দেওয়ার।লোকসানের পাল্লা ভারী হতে হতে এখন হলের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। হলটি ভেঙে মার্কেট করা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমাদের হলের সিট সংখ্যা ১৪৩০টি। আমাদের স্টাফ আছে ২৫ জন। এভাবে তো চালানো যায় না। দেখা যায় পুরো মার্কেটে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে এক লাখ কিংবা দেড় লাখ।সিঙ্গেল হলটি ভেঙে হয়তো সামনে মার্কেট ও আবাসিক হোটেল করব। তাছাড়া আরেকটা সিনেপ্লেক্সও হতে পারে। ইতোমধ্যে আর্কিটেকচারকে ডিজাইন করতে দেয়া হয়েছে, এরপর সেটা পাস করে পরিকল্পনা মোতাবেক কাজ হবে। এটাও সময় লাগবে সব কিছু হতে। তার আগ পর্যন্ত হয়তো আমরা এভাবেই চলাব।কবে নাগাদ এই সিঙ্গেল হলটি ভেঙে ফেলা হবে, সেটি এখন নিশ্চিত করতে না পারলেও জানালেন, পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে, সেগুলো পাস হলে তারপর হয়তো ভাঙনের কাজ শুরু হবে।  সিঙ্গেল হলটি ভাঙা হলেও সিনেপ্লেক্সটি সচল থাকবে। যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জনকন্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক সাজেদ রহমান বকুল ফেসবুকে লিখেছেন- আশির দশকের শুরু। খুলনা রেডিওতে ভেসে আসত এক বিজ্ঞাপন এখন মণিহারে চলছে…। তখনই বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলে যেত। অপেক্ষা করতাম, কখন নামটা শুনব, কোন ছবি চলছে। সেই বিজ্ঞাপন শুনতে শুনতেই বড় হয়ে উঠেছিল এক প্রজন্ম।১৯৮৩ সালে সোহেল রানা-সুচরিতা অভিনীত জনি দিয়ে যাত্রা শুরু হয় মণিহারের। দেশের সবচেয়ে বড় এই প্রেক্ষাগৃহে ১ হাজার ৪৩০ জন একসঙ্গে বসে দেখতেন রঙিন স্বপ্ন। দিনে চারটি শোতেই থাকত দর্শকের ঢল। নব্বইয়ের দশক পর্যন্ত যেন উৎসবমুখর ছিল মণিহারের প্রতিটি দিন। কিন্তু সময়ের সঙ্গে পাল্টে গেছে সবকিছু। দর্শক কমেছে, সিনেমার মান কমেছে। মাল্টিপ্লেক্স করেও আর ফিরিয়ে আনা যায়নি সেই সোনালি দিন। আজ মালিকপক্ষ বলছে, লোকসানের বোঝা আর টানা যাচ্ছে না। মণিহার ভেঙে ফেলতে হবে। যদিও নতুন মার্কেটের ভেতর রাখা হবে মণিহার সিনেপ্লেক্স।তবু, যারা কৈশোরের প্রেম লুকিয়ে, বন্ধুদের হাত ধরে কিংবা পরিবারের সঙ্গে একসময় গিয়েছিলেন মণিহারে তাদের মনে এই নাম কখনও ভাঙবে না। ইট-পাথর ভাঙলেও ভাঙবে না মণিহারের আলো।উল্লেখ্য, এক সময় এই সিনেমা হলে সিনেমা দেখার জন্য জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড থেকে চলচ্চিত্রপ্রেমীরা আসতেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতের হামলায় নিহত ১৯
মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতের হামলায় নিহত ১৯

মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্তত ৪টি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর হামলায় ১৯ জন সদস্য Read more

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ হামিদ উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ Read more

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর Read more

আকাশে দেড় ঘণ্টা চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান
আকাশে দেড় ঘণ্টা চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান

প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি ও ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কলকাতার দমদমে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে Read more

তেল ট্যাংকার আটকের ঘটনায় ক্ষুব্ধ ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা
তেল ট্যাংকার আটকের ঘটনায় ক্ষুব্ধ ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও Read more

আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (৩১ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন