কুমিল্লার চান্দিনায় নতুন মোটরসাইকেল কেনার একদিন পরেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বন্ধু।বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার খাদঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের কাদের প্রধানের ছেলে ও ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সহ-সভাপতি নাজমুল হোসেন (১৯) এবং একই গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮)। তারা দুজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নতুন মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন নাজমুল ও শামীম। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে খাদঘর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।নিহতদের এলাকার বাসিন্দা মো. এরশাদুল হক বলেন, ‘নতুন মোটরসাইকেল কেনার আনন্দে তারা ঘুরতে বের হয়েছিল। দাউদকান্দির নতুন বাজারের এক জনপ্রিয় চায়ের দোকানে চা খেতে গিয়েছিল। চা খেয়ে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। মাত্র একদিন আগে শামীম মোটরসাইকেলটি কিনেছিল। কে জানত সেই বাইকই হবে তাদের শেষ যাত্রার সঙ্গী।’ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ‘রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে খাদঘর এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত হয়। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা Read more

হরমুজের পর ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে: ইরান
হরমুজের পর ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে: ইরান

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই Read more

ট্রাইব্যুনালের ২২ মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাইব্যুনালের ২২ মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামি গ্রেপ্তার Read more

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহতের Read more

বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার
বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার

কুমিল্লায় বিকেলে জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন