রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—চারঘাট উপজেলার শলুয়া এলাকার বাসিন্দা কাওসার (২৬) এবং তাঁর পাঁচ বছর বয়সী ছেলে রেদোয়ান।পবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুপুর ২টার দিকে রাজশাহী থেকে নাটোরগামী একটি দ্রুতগতির বালুবাহী ড্রাম ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাওসার ও তাঁর শিশুসন্তান রেদোয়ান প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।ওসি আরও জানান, জব্দ করা ট্রাকটি থানায় নেওয়ার জন্য রাস্তার পাশে রাখা ছিল। এ সময় দুর্ঘটনার খবরে ক্ষুব্ধ স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’
দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ Read more

হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে আসা ছবি ডাউনলোড করলেই বিপ
হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে আসা ছবি ডাউনলোড করলেই বিপ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দ্রুত, একইসঙ্গে বেড়ে চলছে প্রতারণা ও জালিয়াতির ঘটনা। সম্প্রতি এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে আসা একটি ছবি ডাউনলোড Read more

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি
হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. Read more

Reseña de Rabona Casino: bonos, juegos y pagos
Reseña de Rabona Casino: bonos, juegos y pagos

Reseña de Rabona Casino: bonos , slotes y juegos y pagos y retiros Esta reseña está enfocada en pagos y Read more

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম
এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার Read more

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা

ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন