রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি।পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘রাজধানীর মিরপুরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’তিনি লেখেন, ‘এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে তাদের পাশে থাকতে হবে আমাদের সকলের। আল্লাহ তায়ালা নিহতদের ক্ষমা করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসিব করুন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।”একই সঙ্গে, এমন দুর্ঘটনা যেন আর না ঘটে—সে জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, যেন শ্রমজীবী মানুষের কর্মস্থল নিরাপদ করা হয়।’সবশেষ তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা আহতদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন এবং আমাদের দেশকে এমন দুঃখজনক দুর্ঘটনা থেকে হেফাজত করুন।’এদিকে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে ঘটনাস্থলে এবং বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন স্বজনরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে, ফায়ার সার্ভিস সন্ধ্যার দিকে জানিয়েছে, পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করছেন।ঘটনাস্থলে স্বজনদের পাশাপাশি ভিড় জমিয়েছে উৎসুক জনতাও। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরাও।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরাইল
এবার সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরাইল

নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের Read more

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা
জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের Read more

আফগানিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত
আফগানিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত

আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি আবারও সমর্থন জানিয়েছে ভারত। দেশটি জানায়, আফগানদের সার্বভৌত্বের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।বৃহস্পতিবার (৩০ Read more

পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব

কোরবানির ঈদের আগে পশুহাটের দিন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের মধ্যে বাড়ছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য। বিশেষ করে Read more

রুটের সামনে এখন শুধুই শচীন
রুটের সামনে এখন শুধুই শচীন

ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ইতিহাসে নতুন করে নিজের নাম লিখিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন