পরীক্ষার ফরম পূরণ করতে পারেননি বরিশাল নার্সিং কলেজের আন্দোলনরত পোস্ট বেসিক বিএসসি নার্সিং শিক্ষার্থীরা। শিক্ষকদের অসহযোগিতার কারণে শেষদিনেও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারেননি।শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শাটডাউন কর্মসূচিতে হামলাকারী তিন শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত এবং প্রবেশ করতে না দেওয়ায় চার শতাধিক শিক্ষার্থীকে ফরম পূরণ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। ফলে চার শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার দিকে।সোমবার (১৯ মে) সকালে নার্সিং শিক্ষার্থীদের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ফরম পূরণের দাবিতে তারা গত ১৮ মে সংবাদ সম্মেলন করেও কোন সুফল পাননি।নার্সিং শিক্ষার্থীরা জানিয়েছেন, মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে গত ১৬ মে নার্সিং কলেজে চলমান শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হয়েছে। মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হয়েছে, বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ইন্সট্রাক্টর আলী আজগর, ফরিদা বেগম ও সাইফ হোসেন রনি মোল্লার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।শিক্ষার্থীরা বলেন, কর্মসূচি শিথিলসহ মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়টি তারা কলেজ অধ্যক্ষকে গত ১৬ ও ১৭ মে জানিয়েছেন। পাশাপাশি একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে প্রশাসনিক কার্যক্রম চালু রাখার অনুরোধ করেছেন। তবে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করা তিন শিক্ষককে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, আমাদের কলেজে ৩২ জন শিক্ষক। তাদের মধ্যে তিনজন বাদ দিয়ে বাকি ২৯ জনকে প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নিতে বলা হয়েছে। এতে শিক্ষকরা রাজি হননি। তারা ওই তিনজনকে নিয়েই কলেজে প্রবেশ করতে চান।এমনকি গত ১৬ মে থেকে ফরম পূরণের বিষয়ে অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের একাধিকবার বলা সত্বেও তারা বিষয়টি গুরুত্ব দেননি। শিক্ষার্থীরা আরও বলেন, ১৮ মে দুপুরে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন চলাকালীন কলেজ অধ্যক্ষ ওই তিন শিক্ষককে সাথে নিয়ে ক্যাম্পাসে আসেন। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা তিন শিক্ষককে নিয়েই দুপুর আড়াইটার দিকে প্রশাসনিক ভবনে প্রবেশের চেষ্টা করেন অধ্যক্ষ।এনিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাগবিতন্ডা হয়। পরে শিক্ষকরা ফরম পূরণ না করেই ফিরে যান। শিক্ষার্থীরা বলেন, যেখানে মন্ত্রণালয় আমাদের দাবির বিষয়টি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন, সেখানে আমাদের কলেজ কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সাথে অবিচার করছে। ১৮ মে শেষদিনেও আমাদের চারশ’ শিক্ষার্থীর চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ করা হয়নি।ফলে আমাদের শিক্ষাজীবন এখন অনিশ্চিত। এ বিষয়ে বরিশাল নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনে আরা আক্তার রুমি বলেন, আমরা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই তাদের ফরম পূরণের জন্য ক্যাম্পাসে গিয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীরাই আমাদের প্রশাসনিক ভবনে প্রবেশ করতে দেয়নি। অনেকক্ষণ অপেক্ষা করে তাই বাধ্য হয়ে ফিরে এসেছি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতার পদ স্থগিত ও শোকজ
উল্লাপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতার পদ স্থগিত ও শোকজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৭ নেতা পদ স্থগিতের সুপারিশ ও স্বেচ্ছাসেবক Read more

পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত
পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি Read more

নড়াইল-২ বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে আমরণ অনশন
নড়াইল-২ বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে আমরণ অনশন

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের অনুসারীরা আমরণ অনশন করছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) Read more

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত

নরসিংদীর ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে একজন গাড়ি চালক নিহত হয়েছেন। আহসান উল্লাহ আছান নামে (৫০) একজন নিহত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত Read more

বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত
বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে বানু (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌণে ৬টায় Read more

চ্যাটজিপিটির পরামর্শ শুনে হাসপাতালে ৬০ বছরের বৃদ্ধ
চ্যাটজিপিটির পরামর্শ শুনে হাসপাতালে ৬০ বছরের বৃদ্ধ

মানুষের দৈনন্দিন জটিল কাজগুলোকে সহজ করছে চ্যাটজিপিটি। শিক্ষা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে স্বাস্থ্যপরামর্শ—সবখানেই এখন এআইয়ের ছোঁয়া। তবে সম্প্রতি চ্যাটজিপিটির তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন