দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।নিজের ভেরিফাইড ফেসবুকে আজ রবিবার এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ‘সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রবিবার ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।’তারেক রহমান বলেন, ‘অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম একজন মহীয়সী নারী হিসেবে সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।’তারেক রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুবাই-আবুধাবির শেয়ারবাজারে ধস, বিলীন হলো ১২০ বিলিয়ন ডলার
দুবাই-আবুধাবির শেয়ারবাজারে ধস, বিলীন হলো ১২০ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। যুদ্ধ শুরুর পর Read more

চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন
চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে। আগুন Read more

‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি

'তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি Read more

বরিশালে অনশন ভাঙেননি আন্দোলনকারীরা, ফিরে গেলেন স্বাস্থ্যের ডিজি
বরিশালে অনশন ভাঙেননি আন্দোলনকারীরা, ফিরে গেলেন স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) আশ্বাসেও অনশন ভাঙেননি শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রজনতা। বরং আগামীকাল বৃহস্পতিবার Read more

দেশে একদিনে ৪ জনের করোনা পরীক্ষায় শনাক্ত ৩ জনের
দেশে একদিনে ৪ জনের করোনা পরীক্ষায় শনাক্ত ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় চারজনকে পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে Read more

কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু
কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের খামারিরাও ব্যস্ত হয়ে পড়েছে শেষ মুহূর্তের পরিচর্যায়। জেলার ১৩টি উপজেলায় খামারের কর্মচারী-মালিকরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন