‘শোন মন্ডল, আমি জাহাঙ্গীর ভাইয়ের রাজনীতি করি। তুই আজকে না হয় কাল বিপদে পড়বি, বুঝছোছ। পরে লাথি-ওষ্ঠা খাইয়া গ্রামে পালাবি। এই ব্যাটা, তোর বয়স কত, জাহাঙ্গীরের বয়স কত আর তোর বয়স কত, শা*লারপুত! এই খা*নকির পুত, তোরে থাপড়ামু, এই খা*নকিরপুত, তোরে কোপামু..’- ৪০ সেকেন্ডের কল রেকর্ডে এভাবেই হুমকি দিতে শোনা যায় ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা সাগর আহমেদ আলীকে।জানা গেছে, রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি তিনি রাজধানীর উত্তরার ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্ডল মো. সোহেলকে মুঠোফোনে হুমকি দেন। ঘটনাটি ইতিমধ্যে দলের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সেই কল রেকর্ডটি সময়নের কণ্ঠস্বর-এর প্রতিবেদকের কাছেও পৌঁছায়।ভুক্তভোগী মো. সোহেল সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আমার ফেসবুক প্রোফাইলে প্রকাশিত কিছু রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে সাগর আহমেদ আলী আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এরপর থেকে আমি শঙ্কায় ভুগছি।’ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘ঢাকা-১৮ আসনের মানুষের কাছে জনপ্রিয়তা শুধুমাত্র পোস্টার বা ব্যানারের মাধ্যমে তৈরি হয় না। বরং মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক, পাশে থাকা এবং সমস্যা সমাধানে আন্তরিকতার মাধ্যমে তৈরি হয়।’ তার বক্তব্য অনুযায়ী, কিছু সম্ভাব্য প্রার্থী-অনুসারীরা এই পোস্টার ফেস্টুন নিয়ে ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিচ্ছেন।মো. সোহেল বলেন, ‘এই আহমেদ আলী, আওয়ামী লীগের পরিবারের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু বিএনপি পরিবারের যারা তাকে আশ্রয় দিয়েছেন, তা নিয়ে সত্যিই আমি অসন্তুষ্ট। এ বিষয়ে প্রয়োজন হলে প্রমাণও দেখাতে প্রস্তুত আছি।’তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। দলের অভ্যন্তরে কোনো সন্ত্রাসী বা ‘গডফাদার’ সংশ্লিষ্ট ব্যক্তি যেন গুরুত্বপূর্ণ পদে সুযোগ না পায়।’এ বিষয়ে সাগর আহমেদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এসব ফালতু কথা ভাইয়া। সরাসরি সামনে এসে কথা বলুন। এগুলো মিথ্যা এবং বানোয়াট কথা ভাই। আমি চিনি না তাকে। আপনি কার কথা বলছেন? আমি চিনতে পারছি না। আপনি মনে হয় আমাকে রং নাম্বারে ফোন করেছেন। আমি একটু ব্যস্ত, সামনাসামনি এসে ফোন দিয়েন।’‘কোন জায়গায় সরাসরি কথা বলবেন ?’-প্রতিনিধি জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে ফোন কেটে দেন। পরবর্তী সময় আবারও তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেইন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আমি সাগরকে চিনি। সে আমার সঙ্গে রাজনীতি করে এবং পশ্চিম থানায় বিএনপি করে। হুমকির ঘটনা আপনার কাছ থেকে শুনলাম। তবে এটি খুব নিন্দনীয় কাজ হয়েছে। আমি খুব কষ্ট পেয়েছি, যেহেতু সে আমার সঙ্গে রাজনীতি করে। আমি তার কাছ থেকে এ রকম কাজ প্রত্যাশা করিনি। আমি অবশ্যই এ বিষয়টি খতিয়ে দেখবো।’তিনি বলেন, ‘আমার সঙ্গে এখন অনেক ধরনের মানুষ রাজনীতি করে। আমার অগোচরে কে-কী করছে, তা আসলেই দেখা মুশকিল। সব বিষয়ে তো আমি লক্ষ্য করতে পারিনা। তবে এ রকম কাজ দল কখনই সমর্থন করে না। কারও ব্যক্তিগত কাজের দায়ভার দল নিবে না। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবো।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে ২ ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে ২ বগি
লালমনিরহাটে ২ ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে ২ বগি

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লালমনি এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। Read more

বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও Read more

‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’
‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’

কয়েক বছর থেকে সময়টা খুব ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজেলের। পরিস্থিতি এমন ছিল যে, একসময়ের দাপুটে দলটি নিজেদের যেন Read more

ভোলায় ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ভোলায় ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ভোলার মনপুরা উপজেলায় আর্থিক দ্বন্দ্বের জেরে আলাউদ্দিন নামের এক ব্যবসায়ী হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অপরাধ প্রমাণিত Read more

আম পাড়ায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
আম পাড়ায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

রাজবাড়ীর পাংশায় গাছের মালিককে না বলে আম পাড়ায় এক শিশুশিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে আবু শামীম সরদারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন