২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন তারা।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ চিত্র দেখা যায়। জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার গণমাধ্যমকে বলেন, আমাদের দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা শুর করব।তিনি আরও জানান, শিক্ষকদের উপর পুলিশ হামলা চালিয়েছিল। আজকে আমাদের উপর হামলা করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।শিক্ষকরা বলেন, আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।এর আগে, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।গত রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।রোববার ও সোমবার রাতভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন শিক্ষকরা। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তাদের দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া Read more

‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল’
‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে Read more

কুমিল্লা নগরীতে সড়ক বন্ধ করে বসেছে মেলা, পথচারীদের ভোগান্তি চরমে
কুমিল্লা নগরীতে সড়ক বন্ধ করে বসেছে মেলা, পথচারীদের ভোগান্তি চরমে

কুমিল্লা নগরীর ব্যস্ততম কান্দিরপাড় থেকে ধর্মপুর সড়ক কার্যত অচল হয়ে পড়েছে রাস পূর্ণিমা উপলক্ষে বসা চার দিনব্যাপী মেলার কারণে। রাণীরবাজার Read more

কুষ্টিয়ায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কুষ্টিয়ায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে মালিহাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৩১ আগস্ট) Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মুখে প্রশাসন অবশেষে সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা Read more

দাম কমেছে হার্টের ১০ ধরনের রিংয়ের, কার্যকর আজ থেকে
দাম কমেছে হার্টের ১০ ধরনের রিংয়ের, কার্যকর আজ থেকে

দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ৩টি কোম্পানির তৈরি ১০ ধরনের করোনারি স্টেন্টের নতুন দাম আজ ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন