ফেইসবুক প্রোফাইলে লাল রঙ সহ চোখে মুখে লাল কাপড় পড়ার পরিকল্পনা কার এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন সেই তথ্য প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।গেলো কদিন ধরে এই পরিকল্পনা ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ দাবী করে আসলেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নিশ্চিত করেলেন সেটি শিবির নেতা ফরহাদ নয় নাছিরের। যেখানে সেই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল আরেক শিবির নেতা সাদিক কায়েমের সঙ্গে। রবিবার রাতে এই নিয়ে এক সুদীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন কাদের।জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। তার আগে গেলো বছরের আগস্ট মাসে শোকের মাসের কর্মসূচিতে কালো ব্যাজ ও পতাকা উত্তোলনের কর্মসূচি দেয় আওয়ামী লীগ। সেসময় অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার নিহতের সংখ্যা বেড়েই চলছে। এমন সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সিদ্ধান্ত আসে ফেইসবুক প্রোফাইল লাল করাসহ চোখে মুখে লাল কাপড় বাঁধার। অভ্যুত্থান পরবর্তী ১১ মাস পড় শুরু হয়েছে আলোচনা।যা নিয়ে এই পরিকল্পনার পেছনের ঘটনা জানিয়ে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেন, ‘চোখে-মুখে লাল কাপড় বাঁধা এবং প্রোফাইল পিকচার লাল করা” কর্মসূচির পেছনের গল্প—জুলাইয়ে আন্দোলনের শেষের দিকের কর্মসূচিগুলা অনেকের সঙ্গে আলাপ আলোচনা কর ঠিক করা হতো। এক্ষেত্রে শিবিরের সাদেক কায়েম এবং ছাত্রদলের রাকিব-নাসির ভাইয়ের সঙ্গে আলোচনা করতাম। আগের দিন দুপুরের পর থেকে দফায় দফায় আলোচনা করে পরবর্তী দিনের কর্মসূচি ঠিক করা হইতো। তারই ধারাবাহিকতায় ২৯ জুলাই তৎকালীন সরকারের পক্ষ থেকে পরবর্তী দিন রাষ্ট্রীয় শোক দিবস পালন এবং কালো ব্যাজ ধারণের ঘোষণা দেয়। আমাদের কর্মসূচি ঠিক করতে গিয়ে শেষ বিকেলের দিকে নাসির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়, সরকারের ঘোষিত শোক দিবস এবং কালো ব্যাজ ধারণের বিপরীতে আমাদের লাল ব্যাজ ধারণের প্রস্তাবনা দেন তিনি।রাকিব-নাসির ভাইয়ের সাথে এই বিষয়ে আমাদের একাধিকবার কথা হয়। পরে আমি সাদিক কায়েম ভাইকে ফোন দিয়ে বিষয়টা জানাই। তিনি বললেন, আলোচনা করে আমাকে জানাচ্ছেন। কিছুক্ষণ পরে তিনি ফোন দিয়ে সম্মতি দেন। প্রতিদিন কর্মসূচি ফাইনাল করার আগে আমরা চারজন- আমি, মাসউদ, রিফাত, মাহিন আলোচনা করতাম। শিবির এবং ছাত্রদলের সাথে অনেক সময় গ্রুপ কলে মিটিং করে কর্মসূচি ফাইনাল করতাম। তারই ধারাবাহিকতায় ঐদিনও আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। রিফাত বললো যে, “শোক দিবসের প্রতিবাদে আমরা কালো কাপড় চোখে মুখে বাঁধতে পারি”। আমি রিফাতকে নাসির ভাইয়ের আইডিয়ার কথা বললাম, লীগ যেহেতু কালো কাপড় দিছে, আমরা এইক্ষেত্রে লাল কাপড় বাঁধতে পারি। মাহিনও একই প্রস্তাব দিল।পরবর্তীতে গতানুগতিক ধারায় বারবার করে সাদিক ভাই এবং নাসির ভাইয়ের সাথে আলোচনা করে চোখেমুখে লাল কাপড় বাঁধার কর্মসূচি ফাইনাল করা হলো এবং ছবি তুলে প্রোফাইল পিকচার দেওয়ার আহবান জানানো হলো। যাদের কাছে লাল কাপড় নেই, তারা যেনো প্রোফাইল “লাল” করে, ফেসবুক পোস্টের মাধ্যমে সেই সময়ে রিফাত রশিদ দেশবাসীর প্রতি এমন আহবান জানিয়েছিলেন। প্রোফাইল পিকচারের সাথে বিভিন্ন হ্যাশট্যাগ জুড়ে দেওয়ার বিষয়ে সাদিক ভাই পরামর্শ দেন, পরামর্শের আলোকে তিনি কিছু হ্যাশট্যাগও দিয়ে দেন।’আব্দুল কাদেরের এমন তথ্য প্রকাশের পর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, আমি সমন্বয়ক আব্দুল কাদেরকে এই প্রস্তাব দিয়েছিলাম এটা সত্য। এগুলো নিয়ে ক্রেডিট নেয়ার কিছু নেই।ছাত্রদল ক্রেডিট নেয়ার রাজনীতি করে না। যারা গুপ্ত ছিলো আওয়ামী লীগ ছাত্রলীগের আশ্রয়ে ছিলো তারা এগুলো নিয়ে ক্রেডিটের রাজনীতি করছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ, ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান
পঞ্চগড়ে ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ, ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান

পঞ্চগড়ের বোদা উপজেলায় নানান অনিয়মের অভিযোগে ‘নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক উজ্জ্বল সরকার (৬০) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী Read more

বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার
বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয় দলের মারকাটারি এই টুর্নামেন্ট শুরুর আর স্রেফ তিন দিন Read more

পদ্মার চরে আটকে যাওয়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার
পদ্মার চরে আটকে যাওয়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরে আটকে যাওয়া একটি লঞ্চের প্রায় ১শ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া Read more

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক বৃহস্পতিবার
বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক বৃহস্পতিবার

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠক আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) Read more

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস Read more

ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন
ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘোষণা করেছে, আগামী ১ জুন থেকে নারীদের ফুটবলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারীদের অংশগ্রহণের অনুমতি দেয়া হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন