বাবা-মা নিজেদের ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেও পুত্রবধূকে ওই বাড়ি থেকে বের করে দিতে পারবেন না বলে জানিয়েছেন ভারতের দিল্লি হাইকোর্ট।কেন পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না, সেই ব্যাখ্যাও দিয়েছেন আদালত। আদালত জানায়, বিয়ের পর যে ঘরে স্ত্রী থাকেন, সেটিই তার যৌথ বসতবাড়ি হিসেবে আইনগতভাবে সুরক্ষিত থাকবে।সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।দিল্লি হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, কোনও নারী বিয়ের পরে যে বাড়িতে শ্বশুরবাড়ির অন্য সদস্যদের সঙ্গে থাকতে শুরু করেন, সেখানেই বসবাস করা তার অধিকার। পারিবারিত সহিংসতা আইন অনুসারে, ওই বাড়িটি বধূর ‘শেয়ারড হাউসহোল্ড’ বলে বিবেচিত হয়। তাই শ্বশুর-শাশুড়ি নিজেদের বাড়ি থেকে সন্তানকে বের করে দিলেও পুত্রবধূকে সেই বাড়ি থেকে বের করতে পারেন না।ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এক দশকেরও বেশি সময় ধরে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে এই মামলা চলছে এক বধূর। ২০১০ সালে তার বিয়ে হয়। এরপর থেকে শ্বশুরবাড়িতেই বাকিদের সঙ্গে থাকতে শুরু করেছিলেন তিনি।কিন্তু বিয়ের এক বছর পর থেকে বিভিন্ন অশান্তি শুরু হয়। একপর্যায়ে নিজেদের ছেলেকে বাড়ি থেকে বের করে দেন বাবা-মা। ওই সময়ে তাদের সন্তান এবং পুত্রবধূ একটি ভাড়া বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। পরে ওই পুত্রবধূ আদালতে দাবি করেন, তাকে জোর করে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি তার জিনিসপত্রও বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়েছে।প্রথমে পারিবারিক আদালতে মামলাটি চলছিল। পরে সেই মামলা গড়ায় দিল্লি হাইকোর্টে। শাশুড়ির দাবি, ওই বাড়িটি তার প্রয়াত স্বামীর। তাই সেখানে থাকতে পারবেন না পুত্র বা পুত্রবধূ।বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চে সম্প্রতি ওই মামলার শুনানি ছিল। সেখানে শাশুড়ির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ওই বাড়িতে থাকার অধিকার রয়েছে স্ত্রীর। আইনি প্রক্রিয়া ছাড়া চাইলেই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না।এমনকি ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া মানেই পুত্রবধূকেও বের করে দেওয়া যায় না বলেও জানিয়েছেন বিচারক। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প
ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা জানি, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ (খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি Read more

নাটোরে ঘুষ চাওয়া সেই এসআইকে বরখাস্ত
নাটোরে ঘুষ চাওয়া সেই এসআইকে বরখাস্ত

নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন। প্রবাসী নামে দায়েরকৃত একটি মারামারির মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার Read more

শিবচরে বৃদ্ধাকে হত্যার দায়ে ভাড়াটিয়া গ্রেপ্তার
শিবচরে বৃদ্ধাকে হত্যার দায়ে ভাড়াটিয়া গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় রানু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। Read more

চট্টগ্রামে পারকি পর্যটন কমপ্লেক্স থেকে ২৫ লাখ টাকার সরঞ্জাম উধাও
চট্টগ্রামে পারকি পর্যটন কমপ্লেক্স থেকে ২৫ লাখ টাকার সরঞ্জাম উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কমপ্লেক্সে ঘটেছে রহস্যজনক চুরির ঘটনা। প্রকল্পের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে প্রায় ২৫ Read more

রাজধানীসহ সারা দেশে টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে জনজীবন
রাজধানীসহ সারা দেশে টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে জনজীবন

আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের সাত জেলার ওপর দিয়ে Read more

প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল
প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল

বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।    আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন