মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য নতুন করে কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার। সরকারের এই কঠোর অবস্থানের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে অস্থিরতা তৈরি হওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি হারানোর তীব্র শঙ্কা দেখা দিয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত বিভিন্ন সংবাদ সূত্রে জানা গেছে, বিদেশি কর্মীদের নিয়োগ, আবাসন এবং অবস্থানের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত বিধিনিষেধের কারণে দেশটিতে কর্মরত দক্ষ বিদেশি কর্মীরা অন্য দেশে চলে যাওয়ার সুযোগ খুঁজবেন। এতে করে মালয়েশিয়া তার অভিজ্ঞ ও দক্ষ শ্রমবাজার হারানোর ঝুঁকিতে পড়বে।বিশেষ করে নির্মাণ শিল্প, কল-কারখানা এবং সেবা খাতের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো বিদেশি কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মের এই কড়াকড়ি দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।শ্রমবাজার সংশ্লিষ্টদের মতে, নিয়মের কড়াকড়ির পাশাপাশি কর্মীদের অধিকার ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত না করলে মালয়েশিয়া আন্তর্জাতিক শ্রমবাজারে তার আকর্ষণীয় অবস্থান হারাতে পারে। বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় কর্মরত কয়েক লাখ প্রবাসী কর্মীর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে
হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে

গাজা যুদ্ধের আগে হামাসের যে শক্তি ছিল তারা ফের সেই জায়গায় ফিরে গেছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক Read more

গাজায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিলেন ট্রাম্প
গাজায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজায় খাদ্য কেন্দ্রটির নির্মাণ, তত্ত্বাবধান Read more

এবার জাতীয় দল থেকে বাদ পড়লেন সাফজয়ী ৫ ফুটবলার
এবার জাতীয় দল থেকে বাদ পড়লেন সাফজয়ী ৫ ফুটবলার

আগামী মাসে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। এই সফরের আগে চলতি মাসের শেষে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট Read more

আজাদ কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাক-সেনারা
আজাদ কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাক-সেনারা

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। আজ Read more

খালি পায়ে কাদামাটিতে নেমে বক্তব্য দিলেন আখতার
খালি পায়ে কাদামাটিতে নেমে বক্তব্য দিলেন আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এক নজির স্থাপন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ আসনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন