ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।ফারুকী জানান, ৫ আগস্টকে টার্গেট করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। জুলাইয়ে ১৪ তারিখ থেকে মূল ইভেন্ট শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত । তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তারপর পুনরুজ্জীবিত করা।আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন করার আজ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববারের কেবিনেট বৈঠকে এটি পাস এবং সোমবার গেজেট আকারে প্রকাশ করা হবে।’তিনি আরও বলেন, ‘৫ আগস্ট একটা জাতীয় দিবস হতে যাচ্ছে। সুতরাং আগামীতে প্রতিবছর দিনটি ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি পালন করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জনপ্রিয় ধর্মীয় বক্তা গ্রেফতার
পাকিস্তানে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জনপ্রিয় ধর্মীয় বক্তা গ্রেফতার

পাকিস্তানের ধর্মীয় বক্তা ও ইউটিউবার ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলি মির্জাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। জেলম শহরের এই আলেমের বিরুদ্ধে অভিযোগ—তিনি ভিডিও Read more

কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান
কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে Read more

শ্রমিকদের বেতন মালিকদেরকেই দিতে হবে: শ্রম উপদেষ্টা
শ্রমিকদের বেতন মালিকদেরকেই দিতে হবে: শ্রম উপদেষ্টা

সরকার শ্রমিকদের বেতন দেবে না বরং মালিকদেরকেই বেতন দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. এম সাখাওয়াত Read more

ধামইরহাট সীমান্তে অবৈধ পারাপারে গ্রেফতার ২
ধামইরহাট সীমান্তে অবৈধ পারাপারে গ্রেফতার ২

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পারাপার হওয়ার অপরাধে দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি।গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রামচন্দ্রপুর এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন