ঢাকার ধামরাইয়ে বসতঘর থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। পিবিআইয়ের দাবি, প্রয়াত শ্বশুরের রেখে যাওয়া ডেকোরেটর ব্যবসার দেখভাল নিয়ে পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে তিনজনকে হত্যা করে মেয়ের জামাই রবিন (২২)। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৫ জুন) দুপুর পৌনে তিনটার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।জানা গেছে, গত ২ জুন বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের জন্ম দেয়। এ ঘটনায় গত ৪ জুন নিহতের ভাই আঃ রশিদ (৪২) বাদী হয়ে একটি হত্যা মামলা (নম্বর- ০৫) করেন। গ্রেপ্তার রবিন ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কামারপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।নিহতরা হলেন, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকার মৃত রাজা মিয়ার স্ত্রী নারগিস আক্তার (৩৭) ও তার দুই ছেলে মোঃ শামীম (২২) ও সোলাইমান (৮)। বড় ছেলে শামীম ডেকোরেটরের কাজ করতেন এবং ছোট ছেলে সোলাইমান মায়ের কাছে থাকতেন।মামলার এজাহারে বলা হয়, গত ১ জুন রাত ৯টা থেকে দুপুর ২টার দিকে অজ্ঞাত আসামি পরিবারটির বসতঘরের টিনের বেড়ার দরজা খুলে ঢুকে পরিকল্পিতভাবে তাদের শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ খাটের ওপর শুইয়ে রেখে কাঁথা দিয়ে ঢেকে রেখে যায়। থানায় মামলা রুজু হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত করতে থাকে পিবিআই ঢাকা জেলা। এর ধারাবাহিকতায়, মেয়ের জামাই রবিন হত্যায় জড়িত রয়েছে, এমন তথ্য উঠে আসে। এর জেরে গত ৪ জুন ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনিই হত্যায় জড়িত হওয়ার বিষয়ে তথ্য দেন।রবিনের বরাত দিয়ে পিবিআই বলেন, গত ১ জুন রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টার মধ্যে ওই বাড়ির টিনের বেড়ার দরজা খুলে ঘরে ঢুকে প্রথমে বড় শ্যালক শামীমকে (২২) খাটের পাশে শোয়া দেখে তার মুখের ওপর বালিশ চাপা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। এরপর শাশুড়ি নারগিস (৩৭) ও সোলাইমানকে (৮) আরেক খাটে শোয়া দেখে একইভাবে তাদেরও মুখে বালিশ চাপা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। এরপর তিনজনের মরদেহ একই খাটে শুইয়ে কাঁথা দিয়ে ঢেকে ভোর ৪টার দিকে নিজের বাড়ি ফিরে আসে।এদিকে পর দিন সকাল থেকে নারগিসের মেয়ে নাসরিন তার মাকে ফোন করতে থাকে, তবে তারা ফোন রিসিভ না করায় দুপুর ২টার দিকে তিনি মায়ের বাড়ি আসে। ঘরে ঢুকে দেখতে পান, তার মা ও দুই ভাই মৃত অবস্থায় কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছে।পিবিআই আরো বলেন, মূলত এক বছর আগে মারা যাওয়া শ্বশুর রাজা মিয়ার ডেকোরেটরের ব্যবসা দেখাশোনা নিয়ে তৈরি হওয়া পারিবারিক কলহের জেরে শাশুড়ি ও দুই শ্যালককে হত্যা করে রবিন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক ঘাঁটির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক Read more

ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা
ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব কুরাইনা চালা গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গরুসহ Read more

কুমিল্লা কারাগারে ১৩ নারীসহ ফাঁসির আসামী ১৫১ জন
কুমিল্লা কারাগারে ১৩ নারীসহ ফাঁসির আসামী ১৫১ জন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমান ফাঁসির দণ্ডপাপ্ত আসামী রয়েছে ১৫১ জন। এর মধ্যে নারী রয়েছে ১৩জন। নিকট অতীতে এত বেশি সংখ্যক Read more

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় Read more

গাজার এক তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত, বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি
গাজার এক তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত, বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি

গাজায় চলতি সপ্তাহে অনাহারের সতর্কতা আরও জোরদার হয়েছে। শুক্রবার অপুষ্টিতে ভোগা ৯ জন মারা গেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য Read more

‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন