দেশের উত্তরের সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বাড়তি ফলন ও ভালো দাম পেয়ে খুশি মরিচ চাষিরা।সরেজমিনে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের, গজেরকুটি, খলিশাকোঠাল, বালাতাড়ি, কুরুষাফেরুষা জাগিরটারী, গোরকমন্ডল, চর গোরকমন্ডলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুচোখ যেদিকে যায় মরিচ আর মচির। মরিচ খেত যেন সবুজের সমারোহে কৃষকের স্বপ্ন পুরণে সবুজ সংকেত দেখা দেওয়ায় চাষিদের মাঝে হাসি ফুটেছে। শুধু মরিচই নয়, সব ধরণের রবিশস্যের চাষাবাদ করেই জীবন-জীবিকা নির্বাহ করছেন এখানকার অধিকাংশ কৃষক। যে সকল চাষিদের নিজস্ব জমি নেই। সেই সকল কৃষকও অন্যের জমি লিজ/বর্গা নিয়ে মরিচসহ বিভিন্ন ধরণের রবিশস্যের চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করছেন।এই চলতি মৌসুমে মরিচের বাম্পার ফলনসহ মরিচের ভালো দাম থাকায় চাষিরা মরিচ ক্ষেতে পরিচর্যা কাজ ব্যস্ত সময় পার করছেন। আবার কেউ কেউ ক্ষেতের মরিচ তুলছেন, অনেকেই আবার মরিচ বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন।গজেরকুটি এলাকায় মরিচ চাষি আফজাল হোসেন ১ বিঘা ও একই এলাকায় মরিচ চাষি তাহের আলী ৬ বিঘা এবং মজিবর রহমান ৫ বিঘা জমিতে মরিচের চাষাবাদ করেছেন। তারা জানান এ বছর আবহাওয়া অনুকূল থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। সেই সাথে এবার মরিচের ব্যাপক চাহিদা থাকায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা দরে খেতেই বিক্রি করছেন। আফজাল হোসেন নামের কৃষক জানান, ১ বিঘা জমিতে মরিচের চাষাবাদ খরচ হয় ৩০ হাজার  থেকে ৩৫ হাজার। বিক্রি শুরু থেকে শেষ পর্যন্ত এক বিঘা জমিতে ৬৫ থেকে ৭০ মন মরিচ উৎপাদন হয়। তিনি আরও জানান এক মাস আগেই এক জমিতে স্থানীয় পাইকারদের কাছে পুরো খেত ৭৫ হাজার টাকা বিক্রি করছেন। কোন কোন কৃষক ৬৫, ৮০ হাজারও বিক্রি করছেন। তিনি খেতে মরিচ বিক্রি করে ৪৫ হাজার টাকা আয় করেছেন। মজিবর রহমান নামের মরিচ চাষি আরও জানান, যে সকল কৃষক খেত বিক্রি না করে নারী শ্রমিক দিয়ে নিজের ক্ষেতের মরিচ তুলে নিজ এলাকা ও পাশের জেলা লালমনিরহাটের বড়বাড়িতে গিয়ে ২৫০০, ২৮০০,৩০০০ ও ৩৫০০ টাকা দরে মরিচের মন বিক্রি করছেন, সেই সকল কৃষকদের সব খরচ মিটিয়ে ১ বিঘায় ৮০ থেকে ৯০ হাজার ও ১ লাখ টাকা আয় করা সম্ভব।স্থানীয় পাইকার দুলাল মিয়া, মুসাব্বের আলী জানান, এ বছর তারা কৃষকদের কাছ থেকে ২৫০০ থেকে ৩০০০ টাকা মণে মরিচ ক্রয় করে কুড়িগ্রাম, লালমনিরহাটের বড়বাড়ী গিয়ে মরিচ বিক্রি করে মন প্রতি ৫০০ ৭০০ কোন কোন দিন ৮০০ আয় হয়। এ বছর ঢাকা, সিলেটসহ বিভিন্ন জেলায় মরিচের চাহিদা ও দাম ভালো থাকায় মরিচ চাষিদের পাশাপাশি তারাও লাভের মুখ দেখছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন জানান, উপজেলার ৬ ইউনিয়নে ৭৫ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ হয়েছে। এ বছর অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় মরিচের কোন রোগ বালাইয়ের আক্রমণ নেই। ফলনও বাম্পার হয়েছে। সেই সাথে মরিচের ভালো দাম থাকায় চাষিরাও লাভবান হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার
প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার

দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজ ইতিহাস রচনা করেছেন। তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডে ইনিংসে ৫০ বা Read more

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাঝিপাড়া ১৮ কিলো নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং আহত হয়েছেন দুইজন।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে Read more

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও Read more

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির
জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। এদিকে দলের Read more

১৫ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৫ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২৩ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন