খালেদা জিয়াকে শ্রদ্ধা জায়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীতে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর বাবা-মাত তার নাম রেখেছেন ‘খালেদা জিয়া’। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়।নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম। তারা কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।নবজাতকের বাবা ইলিয়াস আজিজ বলেন, আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেমের জন্য বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা করি। যেদিন আমার কন্যাসন্তান জন্ম নেয়, সেদিন চারদিকে শোকের আবহ ছিল। সেই অনুভূতি থেকেই তার নাম খালেদা জিয়া রাখি। তিনি আরও বলেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কোরআনের হাফেজ বানাতে চাই। নবজাতকের মা মারিয়ম বলেন, নামটি রাখার পেছনে আমাদের পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। আমরা চাই মেয়েটি নৈতিকতা ও আদর্শে বড় হোক।স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নবজাতকের এমন একটি নামকরণ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও এতে রাজনৈতিক ইতিহাসের প্রতি মানুষের আবেগের প্রতিফলন দেখা যায়।স্থানীয় এক বিএনপি নেতা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। একজন সমর্থকের এমন আবেগী সিদ্ধান্ত আমাদের রাজনীতির প্রতি মানুষের ভালোবাসারই প্রকাশ।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা ভালো রয়েছে।এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন খাদ্য সহায়তাপ্রার্থীসহ নিহত আরও ৭৮
গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন খাদ্য সহায়তাপ্রার্থীসহ নিহত আরও ৭৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। ভূখণ্ডটিতে গতকাল সারাদিনে গোলাবর্ষণ ও বিমান হামলায় Read more

২৬ মে: নামাজের সময়সূচি
২৬ মে: নামাজের সময়সূচি

 আজ সোমবার, ২৬ মে ২০২৫ ইংরেজি, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২৭ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রায় এক বছর আগে সংঘটিত সায়েদ আলম প্রঃ সাঈদ (৩৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। Read more

পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা
পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা

নাটোরের সিংড়ার প্রেমিকের সাথে পালিয়েছেন স্ত্রী। সেই আঘাত সহ্য করতে না পেরে মানসিক অবসাদে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী Read more

গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে
গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন