রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।শুক্রবার (২৫ জুলাই) দুপুরে স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে বিমানবাহিনীর ১০ সদস্যদের একটি দল সোহাগপুর গ্রামে পৌঁছায়। পরে তারা কবরে ফুলের তোড়া দিয়ে সালাম প্রদর্শনের পাশাপাশি মাসুকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা।মশিউর রহমান বলেন, ‘মাসুকা নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তাঁর নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমি নিশ্চিত, তাঁর এই মহান আত্মত্যাগ দেশবাসী মহান শ্রদ্ধা ভরে চিরকাল স্মরণ রাখবেন। বিমানবাহিনী সব সময় তাঁর পরিবারের পাশে আছে।’বিমান দুর্ঘটনার তদন্তের বিষয়ে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে কার্যক্রম চলমান। তদন্ত শেষে আপনাদের জানানো হবে। বিমানবাহিনীর দল কাজ করছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি
ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। তাঁরা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে ফেনীর পরশুরাম Read more

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত
রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাবুল একটি ট্রাকের সহকারী (হেলপার) Read more

ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই
ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই

নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল নামে এক যুবকের দুই হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই Read more

নাটোরে এসআইয়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নাটোরে এসআইয়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন। তার বিরুদ্ধে একটি মারামারির মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের Read more

চট্টগ্রামে দফায় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও মিলছে না সমাধান
চট্টগ্রামে দফায় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও মিলছে না সমাধান

দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাট। এই হাট ঘিরে প্রতিদিন চলে কোটি টাকার লেনদেন, আসা–যাওয়ায় ব্যস্ত থাকে হাজারো মানুষ ও Read more

আফগানিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত
আফগানিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত

আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি আবারও সমর্থন জানিয়েছে ভারত। দেশটি জানায়, আফগানদের সার্বভৌত্বের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।বৃহস্পতিবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন