রাজনৈতিক কারণে বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দেশের ক্রিকেটে অনিয়মিত হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি নিয়মিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি লিগের অনুষ্ঠানে দেখা গেছে তাকে। সেখানে জাতীয় দলের সাবেক ও বর্তমান সতীর্থদের নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। বিশেষ করে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে দীর্ঘ পথচলার প্রসঙ্গ তুলতেই সাকিব বলেন, ‘অনূর্ধ্ব–১৯ থেকেই তামিম আর মুশফিক ভাইয়ের সঙ্গে খেলছি। আমরা প্রায় ২০–২৫ বছর ধরে একসঙ্গে ক্রিকেট খেলেছি। সেই জায়গা থেকে বলতেই হয়, অনেক ঘনিষ্ঠ সময় কেটেছে আমাদের।’তবে সম্পর্কের গভীরতা সময়ের সঙ্গে বদলায় বলেও মন্তব্য করেন সাকিব। তাঁর উপলব্ধি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু থাকে না।তিনি আরও বলেন ‘এই বয়সে এসে আমি বুঝেছি, ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু নেই। যার ওপর আপনি ভরসা করতে পারেন, সেই-ই আপনার প্রকৃত বন্ধু। ক্রিকেটে অনেক ভালো বন্ধু আছে, তবে বাইরের জীবনে এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে।’অনুষ্ঠানে জাতীয় দলের আরও দুই সতীর্থ রুবেল হোসেন ও তাসকিন আহমেদকেও স্মরণ করেন সাকিব। তিনি বলেন, ‘তাদের সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। তবে যদি কাউকে আলাদা করে বলতে হয়, আমি রুবেল হোসেনের নাম বলব। আমরা ক্রিকেটের বাইরেও অনেক সময় একসঙ্গে মজা করেছি। তাসকিনও আছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি: সারজিস
গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।রবিবার (২ Read more

আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি Read more

৭ বছর পর কাবার সাবেক ইমাম কারামুক্ত হলেও পায়ে থাকছে বিশেষ যন্ত্র
৭ বছর পর কাবার সাবেক ইমাম কারামুক্ত হলেও পায়ে থাকছে বিশেষ যন্ত্র

সাত বছর কারাভোগের পর মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিবকে মুক্তি দিয়েছে সৌদি সরকার। তবে এখনও তিনি গৃহবন্দি অবস্থায় Read more

দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা
দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা

ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উসকানিমূলক- এ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইসরায়েলের এই হামলা বিনাদোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ Read more

জাজিরায় মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জাজিরায় মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে র‍্যাব-৮ এবং র‍্যাব-৩ এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন