ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে ভারত। সীমান্ত বন্ধ, কূটনীতিক বহিষ্কারসহ আরও বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় নয়াদিল্লি। তার প্রতিক্রিয়ায় এবার পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তান।এখন থেকে পাকিস্তানের আকাশসীমায় কোনো ভারতীয় উড়োজাহাজ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ, ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করা হয়েছে।পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ ভারতে যদি একতরফাভাবে বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, তবে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।বিবৃতিতে আরও জানানো হয়, ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু পানিচুক্তি বাতিল আন্তর্জাতিক নিয়মনীতি ও দায়িত্ব লঙ্ঘনের শামিল।এই পানি পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনরেখা উল্লেখ করে এনএসসি জানায়, এই অধিকার রক্ষায় তারা সর্বোচ্চ পদক্ষেপ নিতে প্রস্তুত। যদি পাকিস্তানের অধিকারের পানি আটকে রাখা বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, তা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে।’জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে নেওয়া অন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:- ওয়াঘা সীমান্ত ভারতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে- সার্ক ভিসা ছাড়ের আওতায় থাকা ভারতীয় নাগরিকদের ছাড় অবিলম্বে বাতিল- পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয়কে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ- ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা- ভারতীয় হাইকমিশনের কর্মী সংখ্যা ৩০ জনে নামিয়ে আনা হচ্ছে- সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত, তৃতীয় দেশের মাধ্যমে যেসব লেনদেন হতো তাও বন্ধএনএসসি জানায়, ভারতের আগ্রাসী আচরণের জবাবে পাকিস্তান পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। তাদের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলার জন্য তৈরি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের পর সহকারি শিক্ষক হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালামকে এক আবেগঘন, স্মরণীয় ও রাজকীয় বিদায় Read more

পত্রিকা: ‘নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন’
পত্রিকা: ‘নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন’

আজ বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য, Read more

শেখ হাসিনা নিরপরাধ ব্যক্তি, খালাস পাবেন: আইনজীবী
শেখ হাসিনা নিরপরাধ ব্যক্তি, খালাস পাবেন: আইনজীবী

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় খালাস পাবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন Read more

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির
এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১২

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও Read more

অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। বারবার তার বিরুদ্ধে অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন