দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। জেবুর নামে চালু করা হয়েছে একটি নিজস্ব ফেসবুক পেজ, যা ইতোমধ্যেই অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে।https://www.facebook.com/JebuTheCatহালকা ও কৌতুকধর্মী (স্যাটায়ার) ধাঁচের কনটেন্টে সাজানো এ পেজটিকে অফিশিয়াল বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালপ্রেমীদের মধ্যে পেজটি দ্রুতই সাড়া ফেলেছে।সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের সঙ্গে জেবুরও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রথমবারের মতো আলোচনায় আসে বিড়ালটি। এরপর একাধিক ছবি ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের মধ্যে জেবুকে ঘিরে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়।জেবুর এই অপ্রত্যাশিত জনপ্রিয়তা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার বিড়াল হয়ে গেছে। আমরা সবাই এটিকে খুব ভালোবাসি।’দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে অবতরণ করেছে। সকাল ১১টা ৪৫ থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। একই ফ্লাইটে তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের পোষা বিড়াল জেবু।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন দাবি অস্বীকার Read more

যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। Read more

ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির
ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির

গাজায় চরম খাদ্যাভাব আর ইসরায়েলের ব্যাপক হামলার মুখে প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। ত্রাণ দেওয়ার কথা বলে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি Read more

ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে আদালতের ৫ বছরের কারাদণ্ড
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে আদালতের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের মোল্লা (৬০) নামে এক বৃদ্ধকে ৫ বছরের জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে ১০ Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ Read more

হামলা করেও থামানো যাচ্ছে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর
হামলা করেও থামানো যাচ্ছে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর

ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে ত্রাণ সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি নৌবহর দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন