বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মাঠ-ঘাট, ফসলি জমি, মাছের ঘের ও পুকুর, গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গিয়ে স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে মানুষের। অনেকে ঘরবন্দী রয়েছেন। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।শুক্রবার (২৫ জুলাই) দুপুরের পর উপজেলার চরমানিকা, রসুলপুর, জাহানপুর, হাজারীগঞ্জ, মাদ্রাসা, নজরুল নগর ইউনিয়নের বেশকিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।এছাড়া খোঁজ নিয়ে জানা যায়, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার চরকুকরি-মুকরি, চালচর ও মুজিব নগর ইউনিয়নের বেশকিছু এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। ওইসব এলাকার শত শত পরিবার পানিবন্দী রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ।উপজেলার ঢালচর ইউনিয়নের বাসিন্দা মো. মনির জানান, ‘আমাদের চরে কোনো বেড়িবাঁধ নেই। আমাদের অবস্থা একেবারে নাজুক। জোয়ারের পানিতে তলিয়ে গেছে অনেকের বসতঘর। এই চরে কোনো আশ্রয়কেন্দ্র নেই। যার কারণে আমরা আতঙ্কে রয়েছি। দিনে কোনো রকম ছিলাম, রাতটা কিভাবে কাটাবো সেই চিন্তায় রয়েছি।’চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের পানিবন্দি সিদ্দিক বলেন, ‘মেঘনা নদীর পানিতে বাড়িঘর তলিয়ে গেছে আমার বসতবাড়িটি। চলাচলের রাস্তা তলিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুপুরে রান্না করতে পারি নাই। এখন জোয়ার কমে গেলে রান্না করা হবে। পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছি।’চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ড-২ (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরফ্যাশন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী ২৮ জুলাই পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। জোয়ারের পানি কোথায় বিপদসীমা অতিক্রম করেনি। আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।’এই সংবাদ লেখা পর্যন্ত চরফ্যাশনের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে Read more

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত
বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

২০১০ থেকে ২০২০ এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। ভারতেও তার ব্যতিক্রম হয়নি। দাবি করা হচ্ছে, আগামী Read more

পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বাড়ির উঠানে পাকা রাস্তার পশ্চিম পাশে খেলা করছিল দেড় বছর বয়সী শিশু আল মুনতাসির। খেলার ফাঁকে রাস্তার পূর্ব পাশে এসে Read more

ইসিতে মোট আপিল ৬৪৫, আজ থেকে শুরু নিষ্পত্তি
ইসিতে মোট আপিল ৬৪৫, আজ থেকে শুরু নিষ্পত্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। আপিল গ্রহণের শেষ Read more

এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর
এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি Read more

৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন