ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা তিন দিন পর শুরু হয়েছে ভোলার অভ্যান্তরীন ৫টি রুটে বাস চলাচল। মঙ্গলবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী এবং সিএনজি অটোরিকশা চালকদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে দুপুর সোয়া ১টার দিকে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি। জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরীফুর হক ও ভোলা নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তাদের আশ্বাসে আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি।এদিকে সিএনজি অটোরিকশা চলাচলে নতুন কিছু নিয়ম সংযুক্ত করে তাদের চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি সিএনজি অটোরিকশায় ৩ থেকে ৪ জনের বেশি যাত্রী তুলতে পারবে না। এছাড়াও মহাসড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে চলাচলের জন্য বলা হয়েছে।উল্লেখ, গেল রোববার বিকেল আনুমানিক ৪টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওইদিন সন্ধ্যার পর মহাসড়কে সিএনজি নিষিদ্ধ চেয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিক ইউনিয়ন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তীর রক্ষা বাঁধে ধস
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তীর রক্ষা বাঁধে ধস

ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টির পানিতে ধ্বসে গেছে মধুমতি নদীর ডান-তীর রক্ষা বাঁধ। এতে নদীর তীরে বসবাসরত Read more

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের তানভীর
গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের তানভীর

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান তানভীর লিমন।গত ২৪ মে রাজধানীর অভিজাত হোটেল স্কাই সিটিতে Read more

যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক
যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক

যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

হাত ও পায়ে যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন ‘কিডনি’ সমস্যা
হাত ও পায়ে যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন ‘কিডনি’ সমস্যা

কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে সাধারণত স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না। ফলে অনেকেই বুঝতে পারেন না, কখন সমস্যা শুরু হয়েছে। তবে Read more

আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছানিম হোসেন (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাঁদভা ইউনিয়নের লক্ষণপুর Read more

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (২০ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন