সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরো ৬ নেতাকে তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদে ওই হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অছিকুর রহমান জয় ও একই হল সংসদের সদস্য পদে হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাহিন নিয়াজ মাহি; মাস্টারদা সূর্য সেন হল সংসদের সাহিত্য সম্পাদক পদে ওই হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য পদে হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জেভিয়ার হাসান; ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি পদে ওই হল শাখা ছাত্রদলের কর্মী (সাবেক দপ্তর সম্পাদক) সোহানুর রহমান সোহাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য পদে অমর একুশে হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. সিফাতুল ইসলাম নির্বাচন করায় তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।এতে আরো জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বহিষ্কৃতদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুষকাণ্ডে বরখাস্ত হলেন সহকারী কর কমিশনার
ঘুষকাণ্ডে বরখাস্ত হলেন সহকারী কর কমিশনার

ঘুষের বিনিময়ে আয়কর আইনজীবীকে স্পর্শকাতর নথি সরবরাহ করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল Read more

রাজশাহীতে বারোরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন
রাজশাহীতে বারোরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার বারোরাস্তা মোড় ভেঙে গোলচত্বর নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরেন্দ্র ইয়ুথ Read more

অষ্টগ্রামে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
অষ্টগ্রামে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইমন মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।সোমবার (৬ অক্টোবর) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খান Read more

কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত
কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত

কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম রুপল (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের Read more

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকা Read more

জাকসুর ফল পেতে আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা
জাকসুর ফল পেতে আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। নির্বাচন কমিশনের পক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন