নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (১৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে আদালতে আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ এ.বি. এম গোলাম রসুল।রফিকুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মসজিদপাড়ার বাসিন্দা।মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মাসে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন ওই ছাত্রীর বাবা।আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী জানান, ‘মামলার দীর্ঘ শুনানি শেষে রফিকুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তিন বছর আটক আদেশ এবং একই আইনের ৯ (১) ধারায় দশ বছর আটক আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অস্থির’ বেলুচিস্তানে ৩ সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান
‘অস্থির’ বেলুচিস্তানে ৩ সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাস কবলিত রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ Read more

‘জানের বদলে জান সদকা’ কি করা যাবে?
‘জানের বদলে জান সদকা’ কি করা যাবে?

মানুষ বিপদ–আপদ, দুর্ঘটনা বা অশুভ আশঙ্কা থেকে রক্ষা পেতে অনেক সময় লোকজ বিশ্বাসে ভর করে। এর মধ্যে একটি প্রচলিত ধারণা Read more

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিঅধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কিশোরগঞ্জে আত্মপ্রকাশ করেছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক নূর Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্ট শুরু হবে। কলম্বোতে ম্যাচটি Read more

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই
টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন