মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি মুদি দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।মঙ্গলবার (৬ মে) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসিফ আল আজাদ অভিযানে নেতৃত্ব দেন। তাকে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসিফ আল আজাদ জানায়, বাজারের বেশ কয়েকটি মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘রনি সাহা স্টোর’ কে ২ হাজার টাকা, ‘হাবু সাহা স্টোর’ কে ১ হাজার টাকা, ‘মোল্লা অ্যান্ড সন্স স্টোর’ কে ২ হাজার টাকা এবং ‘রাসেল রোমান ট্রেডার্স’ কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় দোকানিদের ক্রয় রশিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সবাইকে দোকানে পণ্যের মূল্য তালিকা টানানোর জন্য বলা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুক্রবার সকালে হাদির মরদেহ দেশে আনা হবে: ডা. আহাদ
শুক্রবার সকালে হাদির মরদেহ দেশে আনা হবে: ডা. আহাদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা Read more

পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ
পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবেন। এনডোর্সমেন্টের পরিমাণ বেশি Read more

সিরাজদিখানে ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল, পাইপ জব্দ
সিরাজদিখানে ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল, পাইপ জব্দ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও কৃষিজমির শ্রেণি পরিবর্তন করায় ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা Read more

আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪
আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে দিনের তাপমাত্রা
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের প্রথমার্ধের পুরো সময়জুড়ে থাকতে পারে মেঘলা আকাশ। ফলে Read more

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন